, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

‘ভারতের প্রকৃত পিএম’ বলে মুকেশকে খোঁচা! মাস্কের চক্ষুশূল অম্বানীর ‘মানভঞ্জনে’ বিশেষ দূত পাঠাচ্ছেন ট্রাম্প?

  • প্রকাশের সময় : ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৯ পড়া হয়েছে

অনলাইন শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

১৭-২২ অক্টোবর ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। এ দেশে পৌঁছে ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানীর জামনগরের তেল শোধনাগারে যাবেন তিনি।

 ফের ভারত সফরে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। ১৭-২২ অক্টোবর পর্যন্ত এ দেশে থাকবেন তিনি। মুম্বই হয়ে গুজরাতের জামনগরে যাওয়ার কথা রয়েছে তাঁর। যেখানে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের তৈরি বিশ্বের বৃহত্তম খনিজ তেলের শোধনাগার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুকেশ অম্বানী। সম্প্রতি যাঁকে ‘ভারতের প্রকৃত প্রধানমন্ত্রী’ বলে খোঁচা দিয়ে বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক।

চলতি বছরের ১৪ অক্টোবর রুবিয়োর আসন্ন ভারত সফরের খবর জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন এ দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সর্গেই গোর। উজ়বেকিস্তানের সমরখন্দের সফর সেরে যুক্তরাষ্ট্রের বিদেশসচিব আরব সাগর উপকূলের বাণিজ্য নগরীতে পা রাখবেন বলে জানিয়েছেন তিনি। জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য কুর্সিতে বসা ইস্তক নানা ইস্যুতে ভারত ও আমেরিকার মধ্যে বেড়েছে দূরত্ব। যার নবতম সংযোজন হল জ্বালানি ও শুল্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনুমান, সেই টানাপোড়েনে রাশ টানতেই রুবিয়োকে এ দেশে পাঠাচ্ছে ওয়াশিংটন। তা ছাড়া, সই না হওয়া বাণিজ্য চুক্তির ব্যাপারেও নয়াদিল্লির ‘মন বোঝার’ চেষ্টা করতে দেখা যেতে পারে তাঁকে।

এ বছরের জানুয়ারির গোড়ায় খনিজ তেল সমৃদ্ধ ভেনেজ়ুয়েলায় কমান্ডো অভিযান চালায় মার্কিন ফৌজ। রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় তারা। গত ২৮ অগস্ট দক্ষিণ (পড়ুন, ল্যাটিন) আমেরিকার দেশটির তরল সোনার ব্যাপারে বিস্ফোরক ঘোষণা করেন ট্রাম্প। বলেন, ‘‘এ বার থেকে মজুত থাকা তেলের বড় অংশ নিয়ন্ত্রণ করবে আমেরিকা।’’

তাৎপর্যপূর্ণ বিষয় হল, যুক্তরাষ্ট্রকে বাদ দিলে বর্তমানে ভেনেজ়ুয়েলার তেলের বৃহত্তম ক্রেতা হল মুকেশের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। কারাকাসের ‘তরল সোনা’ যাতে আরও বেশি পরিমাণে কেনা হয়, তার জন্য ক্রমাগত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। ফলে রুবিয়োর সফরে এই সংক্রান্ত কোনও মেগা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই।

গত মার্চে নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ রিলায়্যান্সকে নিয়ে একটি পোস্ট করেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ৩,০০০ কোটি ডলার লগ্নি করবেন মুকেশ। উল্লেখ্য, টেক্সাসের ব্রাউন্‌সভিল বন্দর সংলগ্ন এলাকায় তেল শোধনাগার তৈরির পরিকল্পনা রয়েছে আমেরিকার। সেই প্রকল্পের অন্যতম অংশীদার হিসেবে অম্বানীর সংস্থাকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।

গত ফেব্রুয়ারি থেকে চলা ইরান সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব বাজারে হু-হু করে বাড়ছে খনিজ তেলের দাম। গোদের উপর বিষফোঁড়ার মতো, অক্টোবরের প্রথম সপ্তাহে তেহরান মদতপুষ্ট ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে সৌদি আরব। এতে ‘তরল সোনা’ সমৃদ্ধ গোটা পশ্চিম এশিয়ায় অশান্তির আগুন জ্বলে উঠেছে বললে অত্যুক্তি হবে না। যার আঁচে পুড়তে হচ্ছে ভারতকেও।

ইরান যুদ্ধ ও হুথি-সৌদি সংঘর্ষের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে বেলাগাম হয়েছে অপরিশোধিত খনিজ তেলের দর। যার জেরে মস্কো থেকে ‘তরল সোনা’র আমদানিতে জোর দেয় ভারত। ২০২২ সাল থেকে ইউক্রেনে ‘বিশেষ সেনা অভিযান’ (পড়ুন, স্পেশাল মিলিটারি অপারেশন) চালাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যার জেরে ক্রেমলিনের উপর ১৬ হাজারের বেশি নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে আমরিকা-সহ পশ্চিমি বিশ্ব।

ইউক্রেন সংঘর্ষের জেরে বিপুল নিষেধাজ্ঞা ঘাড়ে চাপায় অর্থনীতি বাঁচাতে ভারতকে সস্তায় খনিজ তেল বিক্রির ‘মেগা অফার’ দেন পুতিন। যেটি লুফে নিতে নয়াদিল্লি বেশি দেরি করেনি। তার পর থেকেই এ দেশে লাগাতার ‘তরল সোনা’ সরবরাহ করে যাচ্ছে ক্রেমলিন। যার সিংহভাগেরই প্রাথমিক গন্তব্য হল রিলায়্যান্সের জামনগর শোধনাগার। যেখান থেকে বছরভর ঘরোয়া ও আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে বিপুল পেট্রোপণ্য।

বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কটের মধ্যে ভারতের এ ভাবে সস্তায় রুশ তেল কেনাকে একেবারেই ভাল চোখে দেখেনি আমেরিকা। যার জেরে নয়াদিল্লির বিরুদ্ধে ‘যুদ্ধবাজ’ পুতিনকে পরোক্ষ ভাবে আর্থিক সহযোগিতা করার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, মোদী সরকারের রক্তচাপ বাড়িয়ে গত ১৮ সেপ্টেম্বর ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান’ বিলে সই করেন ট্রাম্প। ফলে, আইনে পরিণত হয়েছে সেটি।

লিন্ডসে গ্রাহাম নিষেধাজ্ঞা আইন মেনে রাশিয়া ও ইরান থেকে তেল কিনলে ভারতের উপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক চাপাতে পারে আমেরিকা। এর জেরে মোদী সরকারের সমস্যা যে অনেকটাই বেড়েছে, সে কথা বলাই বাহুল্য। রুবিয়োর সফরে সেই জট কতটা কাটে, তার দিকে তাকিয়ে আছে পর্যবেক্ষক মহল। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কোনও প্রতিশ্রুতি দেয়নি ট্রাম্প প্রশাসন।

গত বছরের (পড়ুন, ২০২৫ সাল) এপ্রিলে আচমকাই ‘পারস্পরিক শুল্ক নীতি’ চালু করেন ট্রাম্প। তার পর থেকে ভারতীয় পণ্যে উচ্চ হারে কর নিয়ে আসছে আমেরিকা। তবে, এই জটিলতা এড়াতে নয়াদিল্লির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতেও প্রবল আগ্রহী ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্রের শত চাপ সত্ত্বেও এ ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

রুবিয়োর সফরের মুখে অবশ্য ওই চুক্তির ব্যাপারে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, সমঝোতা চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তাতে গতি আনতেই কি বিদেশসচিব মার্কোকে এ দেশে পাঠাচ্ছেন ট্রাম্প? এই প্রশ্নেরও চুলচেরা বিশ্লেষণে মেতেছে বিশেষজ্ঞ মহল।

দীর্ঘদিন ধরেই ভারতের ইন্টারনেটের বাজারে পা রাখার চেষ্টা চালাচ্ছেন ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্ক। ‘স্পেসএক্স’ নামে তাঁর একটি মহাকাশভিত্তিক প্রযুক্তি সংস্থা রয়েছে। যারা কৃত্রিম উপগ্রহ মারফত সরাসরি ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে। যার পোশাকি ‘স্টারলিঙ্ক’। এ দেশেও সেই ব্যবসা শুরু করতে চেয়ে কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছেন মাস্ক।

কিন্তু, লম্বা সময় পেরিয়ে গেলেও এখনও এতে সবুজ সঙ্কেত দেয়নি মোদী প্রশাসন। এই নিয়ে সম্প্রতি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন মাস্ক। সেখানে সরাসরি মুকেশ অম্বানীকে নিশানা করেন তিনি। প্রসঙ্গত, এই ভারতীয় শিল্পপতিরও টেলি পরিষেবার ব্যবসা রয়েছে। যার নাম রিলায়্যান্স জ়িয়ো। স্টারলিঙ্ক এ দেশের বাজারে এলে সেটি যে প্রবল প্রতিযোগিতার মুখে পড়বে, তাতে কোনও সন্দেহ নেই।

মাস্কের অভিযোগ, সেই কারণেই পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছেন মুকেশ। তাঁর ইশারাতেই চলছে কেন্দ্রের মোদী সরকার। এহেন জটিল পরিস্থিতিতে ভারতে এসে সেই অম্বানীদের তেল শোধনাগারেই যাচ্ছেন রুবিয়ো। এতে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, তা বোঝার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

জনপ্রিয়

চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার

‘ভারতের প্রকৃত পিএম’ বলে মুকেশকে খোঁচা! মাস্কের চক্ষুশূল অম্বানীর ‘মানভঞ্জনে’ বিশেষ দূত পাঠাচ্ছেন ট্রাম্প?

প্রকাশের সময় : ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬