, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার ওপরনিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

  • প্রকাশের সময় : ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৫ পড়া হয়েছে
অনলাইন শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্ব চরম রূপ নেওয়ার মধ্যেই নির্বাহী ক্ষমতা বলে রাশিয়ার ওপর নির্ধারিত বেশ কিছু বড় ধরনের নিষেধাজ্ঞা কার্যকর না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞাগুলো কার্যকর হওয়ার মাত্র দুই দিন আগে শুক্রবার রাতে এক জরুরি নির্বাহী আদেশে ট্রাম্প দাবি করেন, এই নিষেধাজ্ঞাগুলো স্থগিত রাখা যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থের’ অনুকূল।

ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতারা।

ট্রাম্পের এমন পদক্ষেপের নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধি। আগামী মাসের মিড-টার্ম নির্বাচনের আগে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করেন ট্রাম্প। এর প্রতিবাদ জানিয়ে জেলেনস্কি অভিযোগ তুলেছিলেন যে আমেরিকা মূলত রাশিয়ার যুদ্ধ তহবিলে বিনিয়োগ করছে।

পরবর্তী সময়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য অপরিহার্য স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর গতি কৃত্রিমভাবে কমিয়ে দেওয়া এবং ড্রোন হামলায় সহায়তা বন্ধে গোয়েন্দা তথ্য শেয়ার স্থগিত করার অভিযোগ উঠে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে।

এদিকে, ট্রাম্প এসব সামরিক সাহায্য কমানোর দাবি অস্বীকার করেছেন, তবে জেলেনস্কি শুক্রবার নিশ্চিত করেন যে স্টারলিংকের গতি এখনো পুরোপুরি ফিরে আসেনি।

জনপ্রিয়

রাশিয়ার ওপরনিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

প্রকাশের সময় : ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬