, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

ফুডপান্ডার দুই মামলার কার্যক্রম স্থগিত

  • প্রকাশের সময় : ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২১ পড়া হয়েছে

ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার দুটি মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলা দুটি কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে আবেদনকারীদের পক্ষে স্থগিতাদেশ ও রুলের জন্য শুনানি করেন দেশের শীর্ষস্থানীয় জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সংবাদমাধ্যমকে ব্যারিস্টার কাজী এরশাদুল আলম জানান, “অভিযোগ ওঠার পর উক্ত পাঁচ কর্মকর্তা হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছিলেন। পরবর্তীতে তারা বিচারিক আদালতে উপস্থিত হয়ে নিয়মিত জামিনও গ্রহণ করেন।”

মামলা দুটি পরবর্তীতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে অভিযোগ গঠনের পর্যায়ে পৌঁছায়।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী উক্ত দুই মামলায় এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তবে এর পরপরই হাইকোর্টে আবেদন জানিয়ে আগাম জামিন নিশ্চিত করেছিলেন তারা। সর্বশেষ আদেশে হাইকোর্ট মামলা দুটির পুরো কার্যক্রমই স্থগিত ঘোষণা করলেন।

জনপ্রিয়

চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার

ফুডপান্ডার দুই মামলার কার্যক্রম স্থগিত

প্রকাশের সময় : ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬