
অনলাইনসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ঘিরে দুই বলয়ে বিভক্ত হয়ে পড়েছে দলটি।
সংবিধান সংশোধন করে সালাহউদ্দিন আহমেদকে উপপ্রধানমন্ত্রী পদে পদায়ন করার বিষয়ে তারেক রহমানের অভিপ্রায়ের সাথে একমত নন দলের ত্যাগী ও সিনিয়র নেতারা। সংবিধান সংশোধন করে উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টির উদ্যোগ জামায়াত এবং এনসিপির বিরোধিতায় থমকে গেলেও, আবারও সে প্রক্রিয়া শুরু করতে চাইছেন তারেক রহমান।
উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে গোপন বৈঠকে বসে আমীর খসরুর নেতৃত্বাধীন গ্রুপটি। বৈঠকটিতে উপস্থিত ছিলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আ ন ম এহছানুল হক মিলনসহ সাতজন মন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রী। সে বৈঠকের প্রমাণ রেকর্ডসহ সালাহউদ্দিন আহমেদের হাতে গেলে চরমে পৌঁছেছে বিএনপির গৃহদাহ। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারেক রহমান।
এর মধ্যে আরও জানা গেছে, সিনিয়র অনেক নেতাই সম্মান নিয়ে পদত্যাগ করার কথা ভাবছেন। এ ছাড়া ১৩ জন সিনিয়র নেতা আমীর খসরুর হাতে পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের কর্মসূচি, শ্রমিক আন্দোলন, ভঙ্গুর অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নানা ধরনের কূটনৈতিক চাপের সঙ্গে গৃহবিবাদ—সব মিলিয়ে বিএনপির অন্দরমহলে অস্থিরতার সৃষ্টি হয়েছে, যা তাদের জন্য অশনিসংকেতও বটে।
পাপেট তন্ত্র -Puppet Tontro’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।



















