, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল ও খুলনা বিভাগের সব কটি জেলা পদ্মা সেতু হয়ে বাস চলাচলবন্ধ পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, আগুন ও ভাঙচুর পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাজধানীর মিরপুর-১০ নম্বরে বাসে আগুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, আগুন ও ভাঙচুর

  • প্রকাশের সময় : ৩৩ মিনিট আগে
  • ১৪ পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে রোববার (২৯ নভেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়েতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তাঁরা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটালে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির অবস্থানস্থলে ভাঙচুর চালান এবং অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এরপর নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁ ও পাশের একটি খাবারের হোটেলেও আগুন দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে তাঁরা সারা রাত দায়িত্ব পালন করেন। এ জন্য পর্যাপ্ত পুলিশ সদস্যও মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। কোনো প্রাণহানি ছাড়াই তাঁদের প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়

বরিশাল ও খুলনা বিভাগের সব কটি জেলা পদ্মা সেতু হয়ে বাস চলাচলবন্ধ

পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, আগুন ও ভাঙচুর

প্রকাশের সময় : ৩৩ মিনিট আগে