, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

কাল আমিরের বিয়ে, উপস্থিত থাকবেন দুই প্রাক্তন স্ত্রীও

  • প্রকাশের সময় : ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১০৬ পড়া হয়েছে

বিনোদন

বলিউড সুপারস্টার আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। আগামীকাল রবিবার (৫ জুলাই) প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে তার।
তবে তারকাদের চেনা জাঁকজমকপূর্ণ আয়োজনের পথ থেকে সরে এসে একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করেছেন আমির।

জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনেই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। বিলাসবহুল ভেন্যু বা বিশাল আয়োজনের বদলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই উদযাপিত হবে বিশেষ এই দিনটি।

তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো, আমিরের জীবনের গুরুত্বপূর্ণ দুই অধ্যায়ের সাক্ষী—তার সাবেক দুই স্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, তাদের সন্তানরাও থাকবেন বাবার নতুন জীবনের এই বিশেষ মুহূর্তে।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বিচ্ছেদের পরও সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি।

অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারের একটি পুত্রসন্তান রয়েছে। আর আমিরের তিন সন্তানকে নিয়ে দুই পরিবারের চার সন্তানই এই নতুন পথচলার আনন্দে শামিল হবে বলে জানা গেছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বলিউড অঙ্গনে এই বিয়ে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তারকাখচিত জাঁকজমকের বদলে পরিবার, সম্পর্ক এবং আন্তরিকতাকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশংসা কুড়াচ্ছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

কাল আমিরের বিয়ে, উপস্থিত থাকবেন দুই প্রাক্তন স্ত্রীও

প্রকাশের সময় : ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬