, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

লালমনিরহাটে নজীরের কর্মসূচি পরিদর্শন করলেন ডিসি মুহ: রাশেদুল হক প্রধান।

  • প্রকাশের সময় : ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০২ পড়া হয়েছে
অনলাইন ১৭ জুলাই ২০২৬
মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার):-
লালমনিরহাটের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নজীর’ (নতুন জীবন রচি)-এর চলমান বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান। ১৭ জুলাই ২০২৬ সকাল ১১ ঘটিকা নজীর এনজিও পরিদর্শনকালে তিনি সংস্থার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সহায়তামূলক সামগ্রী বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে সুবিধাভোগীদের মধ্যে ১৫০০টি বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা, ২০টি ছাগল, ৫টি হুইলচেয়ার ও ১টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মামুনুর, নজীর-এর নির্বাহী পরিচালক নার্গিস পারভিন, সংস্থার উপদেষ্টা নুরুল হক সরকারসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
​অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান নজীর-এর এই মানবিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে গাছ বিতরণ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং ছাগল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারবে।” তিনি আগামীতেও নজীর-এর এই কল্যাণমুখী ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সংস্থার নির্বাহী পরিচালক নার্গিস পারভিন জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, “নজীর সব সময় মানুষের মৌলিক চাহিদা ও স্বাবলম্বী সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। প্রশাসনের এই উপস্থিতি ও সহযোগিতা আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে।”
চারা গাছ, ছাগল ও হুইলচেয়ার পেয়ে এলাকার সুবিধাভোগী মানুষেরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার)
জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

লালমনিরহাটে নজীরের কর্মসূচি পরিদর্শন করলেন ডিসি মুহ: রাশেদুল হক প্রধান।

প্রকাশের সময় : ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬