, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি কার্যালয়ে আগুন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক শেখ হাসিনা বর্তমান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন::চলছে নতুন হিসাবনিকাশ মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল শ্রমিক অসন্তোষের জেরে অন্য দেশে যাচ্ছেঅর্ডারবেশি লাভবান হচ্ছে ভারত বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, লুট আড়াই টন তামার তার রাজধানীতে তিন বাসে আগুন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২ খুলনায় চাঁদা না দেওয়ায় বন্ধ দোকান, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়রবিপ্লব:‘গেরিলা হোলাইন রাইখবি, হেগুনের কাম অইবো বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইবো

হোটেল কক্ষে তরুণীর সঙ্গে ধরা পড়ায় গাজী নজরুল ইসলাম বহিষ্কার

  • প্রকাশের সময় : ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯১ পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলের এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, আজ ২২ জুলাই (বুধবার) বিকেল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগোফাইল ছবি

গত সোমবার রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পরপর জামায়াতের অনেক নেতা–কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করতে থাকেন। তবে গতকাল মঙ্গলবার দুপুরে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তাঁর প্রথম স্ত্রীর সম্মতিতে ঢাকায় মরিয়াম বেগমের বাবা মাসুম বিল্লাহর বাসভবনে বিয়ে সম্পন্ন হয়।

এরপর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

জনপ্রিয়

বিএনপি কার্যালয়ে আগুন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার

হোটেল কক্ষে তরুণীর সঙ্গে ধরা পড়ায় গাজী নজরুল ইসলাম বহিষ্কার

প্রকাশের সময় : ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬