, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কেন লিখিঃ?

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ৫ পড়া হয়েছে

Mst Zannatul Bakiya’s Post

অনলাইন শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
আমি কেন লিখিঃ? “আমরা যে সময়ে বাস করছি, সেই যাপিত সময়ের সাক্ষী এই ব্যক্তি —আমি!”
দুই যুগের বেশি সময় সাংবাদিকতা করছি৷ সময়টা কম না। এতবছরের দেখা, মানুষের গল্প, সমাজের পরিবর্তন, ক্ষমতার উত্থান পতন হাসপাতালে করিডর থেকে রাষ্ট্রের নানান বাস্তবতা আমার লেখনির পুঁজি। সর্বপরি গণমাধ্যম কর্মী হিসেবে ৬ষ্ঠ ইন্দ্রীয়ের ইথারে অনেক কিছুই ধরা দেয় আগাম।
সুতরাং রোজের চলার পথে অনেক ঘটনার অন্তরীণের আগাম_পূর্বানুমান করতে পারি। সেদিক থেকে হালের কিংবা সাম্প্রাতিক পরিবর্তিত বা অপরিসীম সময়ের পর্যবেক্ষণ করা আমার মজ্জাগত। সেদিক থেকে সময়ের ঘটনাপ্রবাহের আগ_পিছ পূর্বাপর ঘটনার সাক্ষী ‘আমি”। রোজের জীবন বহতায় চারপাশের কত ঘটনা?
নয়া পরিবেশ পরিস্থিতিতে নিত্য নতুন বাস্তবতা। আমার লেখনিতে তাই শুধু তথ্য নয় কতক ভাবনার সন্ধান করি! খোঁজ করি ঘটনার পিছের ঘটনা কিংবা কার্যকারণের ভৌতসম্পর্কের চেয়েও মনস্তাত্ত্বিক আঙ্গিক। এ যেন আর কিছু নয় নিজের কাছে নিজেরই জবাবদিহিতা। আমার লেখনি শুধু কোন তথ্য বা ভাব বা ঘটনার অভিঘাত নয়। বরং আমরা যে সময়ে বাস করছি সেই যাপিত সময়ের সাক্ষী এই ব্যক্তি “আমি”!
সুসময়ের কিংবা দুঃসময়ের যাপিত বাস্তবতায় ব্যক্তি আমার বোধের সাক্ষী আমার লেখনি। যেখানে আমার ভাবনা অতীত থেকে বর্তমানের কথা বলতে চাই। কিংবা ছাপিয়ে যাবে ভবিষ্যতে। যে লেখনি অনাগত সময়ের দিকে তাকিয়ে দূর দৃশ্যের আগাম ও পূর্বানুমানের ধারণা দেবে। আমার লেখনির বাস্তবতা কাছের দিন থেকে দূরদৃষ্টিকে প্রসারিত করতে নিজস্ব ভাবনার বলয় খোঁজে। সুতরাং আমার লেখানি বর্তমানের দুয়ারে দাঁড়িয়ে

রোজের বহতায় সময়ের সাক্ষী হওয়ার উপলক্ষ মাত্র।
শুভ বিকেল, ঢাকা ডায়েরি, ২৯ আগষ্ট ২০২৬.

Mst Zannatul Bakiya’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

আমি কেন লিখিঃ?

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে