, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষের জেরে অন্য দেশে যাচ্ছেঅর্ডারবেশি লাভবান হচ্ছে ভারত বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, লুট আড়াই টন তামার তার রাজধানীতে তিন বাসে আগুন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২ খুলনায় চাঁদা না দেওয়ায় বন্ধ দোকান, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়রবিপ্লব:‘গেরিলা হোলাইন রাইখবি, হেগুনের কাম অইবো বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইবো গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ, ট্রেন চলাচল ও সরকারি বরাদ্দে স্থবিরতা শেখ হাসিনার দেশে ফেরা:কৌশল আ.লীগ সীমান্তে ৯টি প্রবেশপথ চিহ্নিত শেখ হাসিনাকেভারতফেরত না দিলেআন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে

খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

  • প্রকাশের সময় : ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ পড়া হয়েছে
অনলাইন বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গত জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

এর আগে গত মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান  বলেন, মূলত সুদ যুক্ত হওয়ায় খেলাপি বেড়েছে। খেলাপি কমাতে পুনঃ তফসিলের সুযোগ দেওয়া হয়েছে। এতে সামনে খেলাপি কমে আসবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, গত ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। মার্চ শেষে বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও পরের প্রান্তিকে তা বেড়ে যায়।

আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্ট ব্যাংকাররা জানান।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি ঋণ বেড়েছিল। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। তারা ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৪ সালের জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের মেয়াদে ব্যাংক খাতের প্রকৃত চিত্র দেখানো শুরু হয়। আবার আওয়ামী লীগ-সমর্থিত অনেক গ্রাহককে জনসমক্ষে দেখা যায়নি। ফলে খেলাপি ঋণ হু হু করে বেড়ে যায়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেয়। তাতে খেলাপি ঋণ কমে আসে।

জনপ্রিয়

শ্রমিক অসন্তোষের জেরে অন্য দেশে যাচ্ছেঅর্ডারবেশি লাভবান হচ্ছে ভারত

খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

প্রকাশের সময় : ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬