, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

চার জামায়াত নেতারবিরুদ্ধে১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

  • প্রকাশের সময় : ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ পড়া হয়েছে
অনলাইন বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রামে ‘ভিশন এন্টারপ্রাইজ’ ব্যবসার নামে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার সাবেক ও বর্তমান নেতার বিরুদ্ধে। এসব টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কথা বলে জামায়াতের সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, রোকন আব্দুস সালাম সুজা এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বায়তুল মাল সদস্য রফিকুল ইসলাম ১৫০ ব্যক্তির কাছ থেকে ১২ কোটি টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। এতে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, ভুক্তভোগীদের টাকা উদ্ধার এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য পাওনা ফেরত দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পরিবারগুলোর ন্যায়সংগত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

চার জামায়াত নেতারবিরুদ্ধে১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশের সময় : ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬