, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সেনা ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, যুবদলের বহিষ্কৃত নেতা ‘তালা ইব্রাহিম’ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ পড়া হয়েছে

অনলাইন সোমবার,২৮সেপ্টেম্বর২০২৬

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ৫ অগাস্টের পর নানা অভিযোগের কারণে ইব্রাহিমকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।

মোহাম্মপুর থানা পুলিশের ভাষ্য, ইব্রাহিমের বিরুদ্ধে ধর্ষণসহ আরও কয়েকটি মামলা রয়েছে। চব্বিশের ৫ অগাস্টের পর নানা অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন ব্যক্তির বাসায় তালা মেরে টাকা আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ কারণে এলাকায় তিনি ‘তালা ইব্রাহিম’ নামে পরিচিত হন বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর সড়কের একটি বাসায় ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবেশ করে। তারা নিজেদের সেনাবাহিনী ও র‍্যাবের (এসআরবি) সদস্য হিসেবে পরিচয় দেয়। পরে বাসায় থাকা লোকজনকে জিম্মি করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় চাঁদা নিতে আসা ব্যক্তিরা বাসার লোকজনকে মারধর করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তারা নগদ ১২ হাজার টাকা ও প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি হাতঘড়ি নিয়ে নেন এবং আরও টাকা দেওয়ার জন্য ভয়ভীতি দেখান।

এজাহারে আরও বলা হয়, কৌশলে জাহিদ হাসান মোহাম্মদপুর থানা পুলিশকে ফোন করে বিষয়টি জানান। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত ব্যক্তিরা তাকে হুমকি দিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে যান। যাওয়ার সময় তারা নিচে সেনাবাহিনী ও র‍্যাবের গাড়ি রয়েছে এবং তাকে গ্রেপ্তার করতে লোকজন আসছে বলে ভয় দেখান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার সিসিটিভি ভিডিও সংগ্রহ করে। পুলিশ সাক্ষীদের সঙ্গে নিয়ে আশপাশের লোকজনকে সিসিটিভি ভিডিওতে থাকা ব্যক্তিদের দেখালে তারা ইব্রাহিম ও দীপককে শনাক্ত করে। আসামিদের নাম ও মোবাইল নম্বরও পাওয়া যায়। পরে জাহিদ হাসান এ ঘটনায় মামলা করেন।

পুলিশের ভাষ্য, মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোও যাচাই করা হচ্ছে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, চাঁদাবাজির মামলায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সেনা ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, যুবদলের বহিষ্কৃত নেতা ‘তালা ইব্রাহিম’ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬