, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ পড়া হয়েছে
মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাঙচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশজুড়ে চাঁদাবাজসহ সব ধরনের অপরাধীদের তালিকা হালনাগাদ করছে পুলিশ এবং অপরাধীদের দমনে অভিযান আরও জোরদার করা হবে। তবে ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দেওয়া হলে জনগণই তার সঠিক বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া সরকারের আট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের জবাবে মন্ত্রী জানান, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখে সরকার কোনো ছাড় দিচ্ছে না।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬