ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। বিকাল ৩টায় ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৯টি ইউনিট সমন্বিতভাবে এ আগুন নিয়ন্ত্রণে আনে।
অনলাইন শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে
দুপুর ২টা ৪৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে
গাজীপুরের ডেগির চালা এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে আসছে। আজ শনিবার সন্ধ্যা ৬টায় এ আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগে দুপুর ২টা ৪৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে।





















