
অনলাইন সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সস্তা ফালপাড়া ব্যাঙ বাম, অতি বিপ্লবী হওয়া যত সহজ, একজন বোদ্ধা জাতীয় রাজনীতিবিদ হওয়া তত সহজ নয়, এই দেশে নানান কিসিমের নানা রংঙের ভন্ড বিপ্লবীর অভাব নেই যাদের কাজ হলো দেশে ও জাতীয় রাজনীতিতে বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা তৈরি করে অযথা বিপ্লবের সুখ কল্পনা বিলাস ছড়িয়ে দিয়ে, নাশকতা, মানুষ হত্যা, অগ্নিসংযোগ নানা ছলচাতুরীর মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা?
স্বাধীনতার পরপরই আমরা অতি বিপ্লবীদের তান্ডব দেখেছি, স্বাধীনতার পর আমরা সিদ্ধান্তই নিতে পারিনি কোন পথে যাত্রা করব, প্রলেতারিয়েত বা সর্বহারার একনায়কতন্ত্র বা সমাজতন্ত্রের আশায় অতি বিপ্লবীরা জাতীয় সরকার ও রাষ্ট্রের সবক্ষেত্রেই সরকারি জাতীয় করনের সুখ কল্পনা বিলাসী স্বপ্নে বিভোর হয়, এই অদুর্দশি রাজনৈতিক সিদ্ধান্তের দোলাচলে বাংলাদেশের বেসরকারি শিল্প খাত, বিদেশি বিনিয়োগের অগ্রগতি হয়নি আজও, তবে জাতীয় করনের ব্যর্থতার পর দেশিয় বেসরকারি খাতকে সুযোগ দেওয়ায় দেশের অর্থনীতি গতি পায়,৯০ দশকের পর বেসরকারি খাত ও মুক্ত বাজার অর্থনীতির পথ প্রশস্ত হওয়ার কারনে বাংলাদেশ একটি পুজিবাদী দেশের কাতারে স্থান পায়, মোটা দাগে দেশের অর্থনীতি বেসরকারি শিল্প খাতকে ধরে অনেক বড় অর্থনৈতিক অগ্রগতির পথে রয়েছে……
কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি চায় না, তারা না ষড়যন্ত্র, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে তৎপর রয়েছে, গোলামী চুক্তির মাধ্যমে তারা সার্বভৌমত্ব কিনতে চায়,
আরেকটি পক্ষ আছে যারা নিজেদের গভীর বিপ্লবী ভেবে এই দুর্নীতি পরায়ণ দেশে বিপ্লবী সরকার, সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছে, এরা মুর্খের চেয়েও নির্বোধ, এদের মধ্যে নুরুল কবীর, আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান,ফরহাদ মাজাহার, আলী রিয়াজের মত অতি বিপ্লবী অন্যতম, এরা বাংলাদেশকে ইউরোগ আমেরিকা মত ডেভলপ স্তরের দেশ ভেবে বসে আছে, এই নির্বোধরা জানেই না বাংলাদেশ ইউরোপ আমেরিকা নয়, বাংলাদেশ একটি চারা পুঁজিবাদী রাষ্ট্র, এই রাষ্ট্র ডেভলপ স্তরে পৌছার আগেই যারা রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়ে সেকেন্ড রিপাবলিকের বিষ রাজনীতির সুখ কল্পনা বিলাস ছড়িয়ে দেশে অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্থনীতিকে ধ্বংস করতে চায়,তারা দেশের আসল শত্রু, এই দেশের মানুষের প্রকৃতি বা চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে, নুরুল কবীর, সলিমুল্লাহ খান, ফহরহাদ মাজহার, আনু মোহাম্মদ, আলী রিয়াজ গংদের কোন ধারনাই নেই, বাল্যকালে তারা যে ফালপাড়া বাঙবাম অতি বিপ্লবীর বড়ি খাইছিল তার ক্রিয়া থেকে এখনও এরা মুক্ত হতে পারেনি, পরিবর্তিত বিশ্বব্যবস্থা ও একুশ শতকের নয়া রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক সম্বন্ধে এরা অসচেতন,
মনে রাখতে হবে সর্বশ্রেনীতে বাংলাদেশ একটি দুর্নীতি বহুল চারিত্রিক বৈশিষ্ট্যের দেশ, এখানে কোন প্রকার বিপ্লব বা সেকেন্ড রিপাবলিকের চিন্তা মহাভুল এটি বুমেরাং হয়ে রাষ্ট্রের চলতি অর্থনৈতিক অগ্রগতিকে ধ্বংস করবে, রাষ্ট্র ডেভলপ পুঁজিবাদী স্তরে পৌছার আগ পর্যন্ত আমাদের হাতে সহনশীল লিবারেল গনতান্ত্রিক ব্যবস্থা ও মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থার কোন বিকল্প নেই, রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বের ত্রুটিকে সংশোধনের চেষ্টা না করে যারা , রাজনৈতিক নেতৃত্বের ত্রুটিকে হাতিয়ার করে গনতান্ত্রিক রাজনৈতিক রাষ্ট্রকে সুখকল্পনা বিলাসী অতিবিপ্লবী সেকেন্ড রিপাবলিকে নিয়ে যেতে চায় সেই নুরুল কবীর গং মহাভন্ড, মহা ষড়যন্ত্রকারীদের মাষ্টার মাইন্ড, যিনি এখন শেখ হাসিনা ভয়ে ভীষণ ভীত…… এই সব মহাষড়যন্ত্রকারীরা বি এন পি ও তারেক রহমানকেও টার্গেট করেছে, সাধু সাবধান…?
মাসুদুর রহমান
৩/৯/২০২৬
Masudur Rahman Masud’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















