, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন বিএনপি কার্যালয়ে আগুন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক শেখ হাসিনা বর্তমান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন::চলছে নতুন হিসাবনিকাশ মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল শ্রমিক অসন্তোষের জেরে অন্য দেশে যাচ্ছেঅর্ডারবেশি লাভবান হচ্ছে ভারত বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, লুট আড়াই টন তামার তার রাজধানীতে তিন বাসে আগুন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৭ পড়া হয়েছে
অনলাইন সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। শহরের ওপর মানুষের চাপ কমাতে পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শহর অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ বসবাস করছে। শহরগুলোতে মানুষের জন্য নিরাপদ বাসস্থান ও পরিকল্পিত নগরী গড়ে তোলা জরুরি। টেকসই বাসস্থান নিশ্চিত করার সরকার চেষ্টা করছে। সবার জন্য মৌলিক সেবাসমৃদ্ধ ও সাংবিধানিক অধিকার পূরণ করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি নানারকম চ্যালেঞ্জ ফেলেছে, তবুও দ্রুততার সঙ্গে সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে চেষ্টা করছে। সরকারের একার পক্ষে সবার জন্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব নয়, এজন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

এছাড়াও ব্লকভিত্তিক আবাসন, খেলার মাঠ ও নির্ধারিত জোনে শিল্পাঞ্চল করার জন্য উৎসাহিত করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের আলোচনা সভার প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

জাতিসংঘ ১৯৮৫ সালে অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। বিশ্বজুড়ে নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

জনপ্রিয়

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬