, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা

খরচের সামর্থ্য কমেছে।ব্যয়বহুল পণ্যের চাহিদা সংকুচিত হচ্ছে।১৪ বছরে সর্বনিম্নে স্মার্টফোন ক্রেতা কমেছে ২০%

  • প্রকাশের সময় : ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৪ পড়া হয়েছে

অনলাইন শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে স্মার্টফোন কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন অনেক ক্রেতা। এর মধ্যে মেমোরি চিপ ও প্রসেসরের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, মেমোরি চিপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বাড়ায় স্মার্টফোন উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে সাশ্রয়ী মূল্যের ফোন বাজারে সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন নির্মাতারা। কাউন্টারপয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক শিল্পী জৈন বলেন, মেমোরি চিপ ও প্রসেসিং যন্ত্রাংশের দাম বৃদ্ধির কারণে নির্মাতারা পরিকল্পনা অনুযায়ী সাশ্রয়ী ফোন বাজারে আনতে পারছেন না। এতে খুচরা বাজারে ফোনের গড় বিক্রয়মূল্য বাড়ছে।

টেকনো, আইটেল ও ইনফিনিক্সের উৎপাদনকারী প্রতিষ্ঠান আই স্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, মেমোরি ও চিপসেটের দাম বাড়ায় চলতি বছরের জানুয়ারিতে ১০ হাজার ৯৯০ টাকায় বিক্রি হওয়া একটি স্মার্টফোনের দাম বেড়ে বর্তমানে প্রায় ১৭ হাজার ৯৯০ টাকা হয়েছে।

তার ভাষ্য, সাধারণত দেশে স্মার্টফোনের বাজারে বছরে অন্তত ১০ শতাংশ প্রবৃদ্ধি হতো। কিন্তু চলতি বছর বিক্রি ১০ শতাংশ কমে যাওয়ায় খাতটি প্রায় ২০ শতাংশের নেতিবাচক প্রভাবের মুখে পড়েছে।

স্মার্টফোনের পাশাপাশি গাড়ি, প্রসাধনী ও ইলেকট্রনিকস পণ্যের বাজারেও মন্দা দেখা দিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন ব্যক্তিগত ও যাত্রীবাহী গাড়ির নিবন্ধন হয়েছে ৯ হাজার ৩৮৭টি, যা ২০১১ সালের পর সর্বনিম্ন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অর্থনৈতিক স্থবিরতায় প্রায় সব খাতে বিক্রি কমেছে। বিলাসপণ্যের বাজারে এর প্রভাব বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৯ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি থাকায় মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমছে।

বিশ্লেষকদের মতে, ভোক্তা চাহিদা কমার প্রভাব শুধু খুচরা বিক্রিতে সীমাবদ্ধ থাকবে না। উৎপাদন, আমদানি, পরিবহন, বিপণন, কর্মসংস্থান ও সরকারি রাজস্বেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জনপ্রিয়

শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে

খরচের সামর্থ্য কমেছে।ব্যয়বহুল পণ্যের চাহিদা সংকুচিত হচ্ছে।১৪ বছরে সর্বনিম্নে স্মার্টফোন ক্রেতা কমেছে ২০%

প্রকাশের সময় : ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬