, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন বিএনপি কার্যালয়ে আগুন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক শেখ হাসিনা বর্তমান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন::চলছে নতুন হিসাবনিকাশ মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল শ্রমিক অসন্তোষের জেরে অন্য দেশে যাচ্ছেঅর্ডারবেশি লাভবান হচ্ছে ভারত বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, লুট আড়াই টন তামার তার রাজধানীতে তিন বাসে আগুন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয়

  • প্রকাশের সময় : ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২২ পড়া হয়েছে
নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ছবি: এএনআইয়ের এক্স অ্যাকাউন্টের পোস্ট থেকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রোববার তামিলনাড়ু তথ্য ও জনসংযোগ বিভাগের (টিএনডিআইপিআর) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

চেন্নাই সফরে মোদির বিভিন্ন কর্মসূচি রয়েছে। তিনি পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন এবং পরে একই পথে ফিরে আসবেন। এ ছাড়া শহরের জালাকান্তেশ্বর মন্দিরে পূজা দেবেন তিনি।

এরপর আইআইটি মাদ্রাজের ব্রেন সেন্টার পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী। সফরে ১৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও হস্তান্তর করবেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যও দেবেন।

এ ছাড়া চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন মোদি। সেখানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের উদ্দেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

জনপ্রিয়

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয়

প্রকাশের সময় : ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬