, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
একদিন তোমার চশমার ফ্রেমটা মোটা হয়ে যাবে,? সুনামগঞ্জ সীমান্তে সাবেক এমপি রঞ্জিত সরকার গ্রেফতার.. সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার :প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আওয়ামী লীগেরপুনরুত্থান ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত:সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সারের ডিলার নিয়োগে পয়সার বিনিময়ে লাইসেন্স:এমপি প্রশাসনে অপারেশন ক্লিনহার্ট” চালানো দরকার।’ জেলা প্রশাসন এমপিকে পাত্তা দিচ্ছেন না:পরিষ্কার বললাম।অভদ্র হতে বাধ্য করবেন না জামায়াত এমপি সৌদি বিমানবন্দর বন্ধ৫১ ফ্লাইট বাতিলঢাকা থেকে৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী মায়েদের সঙ্গে কারাগারে বন্দি ৩০৩ শিশু

ছত্রিশেই থেমে গেল ‘হিরোজ’ তারকা হেডেনের পথচলা

  • প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ৩৬ পড়া হয়েছে
অনলাইন সোমবার, ১৭ আগস্ট ২০২৬
 বয়স ছিল মাত্র ৩৬। এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা ও সুরের জাদুতে বুঁদ করেছিলেন বিশ্বব্যাপী ভক্তদের। কিন্তু অকালেই থেমে গেল হলিউডের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও গায়িকা হেডেন প্যানেটিয়ার সফর। রোববার (১৬ আগস্ট) হেডেনের অকালপ্রয়াণের খবর শোনার পরপরই গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও বিনোদন জগতে।

টেলিভিশন জগতের তুমুল জনপ্রিয় ‘হিরোজ’ সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। হেডেনের ১১ বছরের একটি মেয়ে রয়েছে।

অভিনেত্রীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, একটি বিশেষ ঘটনার পর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য শিগগির প্রকাশ পাবে।

জানা গেছে, মৃত্যুর আগের দিন তিনি তীব্র পিঠের ব্যথায় ভুগছিলেন এবং তার সঙ্গীর সঙ্গে লস অ্যাঞ্জেলেস থেকে ভ্রমণ করেছিলেন।

সব সময় প্রচারের আলোয় থাকা এই অভিনেত্রীকে ক্যারিয়ারে বহু কঠিন অধ্যায়ের মুখোমুখি হতে হয়েছিল তাকে। প্রসব-পরবর্তী মানসিক বিষণ্ণতা এবং মাদকাসক্তির বিরুদ্ধে তার সংগ্রামের কথা সর্বজনবিদিত। তিনি জীবনীনির্ভর ‘দিস ইজ মি: আ রেকনিং’ বইয়ে এসব বিষয় খোলাখুলিভাবেই তুলে ধরেন। গত মে মাসে প্রকাশিত হয় তার এই স্মৃতিগ্রন্থটি।

ছোটপর্দার সাফল্যের পাশাপাশি ‘রিমেম্বার দ্য টাইটানস’, ‘আইস প্রিন্সেস’, ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম ৬’র মতো বহু জনপ্রিয় সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সংগীতেও ছিল তার অনবদ্য পারদর্শিতা। ‘ন্যাশভিল’ ধারাবাহিকের জন্য তিনি নিজে গান গেয়েছেন এবং বিলবোর্ডের কান্ট্রি চার্টেও জায়গা করে নিয়েছিলেন। এই বহুমুখী প্রতিভা তাকে গোল্ডেন গ্লোবের মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন এনে দিয়েছিল। সূত্র: ডেইলি মেইল

২০২৩ সালে ছোট ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন হেডেন। তার অকাল প্রয়াণে সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকে তার সঙ্গে কাটানো পুরোনো স্মৃতির ছবি শেয়ার করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। শৈশব থেকে বিনোদন জগতে আলো ছড়ানো এই অভিনেত্রীর

জনপ্রিয়

ছত্রিশেই থেমে গেল ‘হিরোজ’ তারকা হেডেনের পথচলা

প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬