, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

  • প্রকাশের সময় : ১১ মিনিট আগে
  • ১ পড়া হয়েছে
·অনলাইন বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
গত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর থেকে মব তৈরি করে অত্যন্ত অপমানজনকভাবে ক্যাম্পাসের তিনজন সিনিয়র ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপির লোকজন। তাঁদের মধ্যে দুজন সরকারি কর্মকর্তা— চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস ভাই ও সাখাওয়াত মুন ভাই। আরেকজন মামুন ভাই, পেশায় আয়কর আইনজীবী। মুন ভাই আমার বিভাগের সিনিয়র এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে পাঁচ বছর আমার সহকর্মী ছিলেন। যতদূর জানি, তাঁদের কারও বিরুদ্ধেই কোনো মামলা ছিল না।
বিএনপিও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন করেছে, ২০০৭ সালে দেড় কোটি ভুয়া ভোটারের বিতর্ক তৈরি করেছে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত দুইবার ক্ষমতাচ্যুত হয়েছে। ভোট ধ্বংস করা, ২১ আগস্ট ঘটানো এবং রাজনীতিতে ভুলের ইতিহাস কারও একার নয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের ছাত্রদলের অনেক সিনিয়র ভাই, বন্ধু ও ছোট ভাইয়ের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। তাঁদের সালাম দিয়েছি, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানিয়েছি, ছোটদের কাছে ডেকে কথা বলেছি, সমকক্ষদের পাশে বসিয়ে আড্ডা দিয়েছি। বিএনপিপন্থী সিনিয়র কিংবা জুনিয়র সাংবাদিকদের কখনো অসম্মান করেছি—এ কথা আমার চরম রাজনৈতিক প্রতিপক্ষও বলতে পারবেন না। বরং কেউ যেন ক্ষমতার দাপট মনে না করেন, সে জন্য সবসময় তাদের সাথে আরও বেশি বিনয়ী ও নমনীয় থেকেছি।
তারেক রহমানের প্রেস উইংয়ে এখন অনেক সাংবাদিক আছে, কেউ বড় ভাই, কেউ ছোট ভাই। কিন্তু বিএনপি সরকার এখন যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা শুধু লজ্জাজনক নয়, ভয়ংকরও। মনে রাখা দরকার, ক্ষমতার আসন চিরস্থায়ী নয়। শেখ হাসিনার মতো একজন আয়রন লেডির সরকারও ক্ষমতাহীন হয়েছে। তাহলে বাকিরা তো তাঁর কাছে শিশু!
এরপর কি হবে???

Ashraful Alam Khokan’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

প্রকাশের সময় : ১১ মিনিট আগে