
অনলাইন শনিবার, ২৯ আগস্ট ২০২৬
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে মারা গেছেন এক নারী। তিনি বগুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিক্ষিকার নাম রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।




















