, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল

  • প্রকাশের সময় : ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৩৫ পড়া হয়েছে
নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মানবিক ও কল্যাণমূলক সংগঠন পিইপির উদ্যোগে ৩১টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকার বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলঘড়িয়া এলাকায় অবস্থিত পিইপির সাব-সেন্টার কার্যালয়ে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে জীবিকা উন্নয়ন ও মানবিক সহায়তার অংশ হিসেবে ছাগল, মুরগি, ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা চিকিৎসা সহায়তাসহ মোট ৩১টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহায়তা বিতরণী অনুষ্ঠানে পিইপির বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে এবং নন্দীগ্রাম পৌর মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পিইপি দীর্ঘদিন ধরে মানবিক কাজের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আলামিন, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক এবং মাঠ সমন্বয়কারী উজ্জ্বল হোসেন। বক্তারা পিইপির বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল

প্রকাশের সময় : ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬