, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী মায়েদের সঙ্গে কারাগারে বন্দি ৩০৩ শিশু পূর্ণাঙ্গ রায়:ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশের পাশে ধূমপান করছেন স্বামী:আটক কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোটনের দাফন সম্পন্ন হয়েছে। অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায়

ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশের সময় : ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ পড়া হয়েছে
অনলাইন শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সামনে প্রতি শুক্রবার তার নিজস্ব খামারের দেশি ষাঁড় জবাই করে সাধারণ মানুষের কাছে এই স্বল্পমূল্যে মাংস বিক্রি করা হচ্ছে। বাজারদরের তুলনায় কম দামে মাংস কিনতে পেরে খুশি স্থানীয় সাধারণ মানুষ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেখানে অনেক পরিবারের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে, সেখানে ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রির এই উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সকাল থেকেই মাংস কিনতে ভিড় করছেন স্থানীয় ক্রেতারা।

উদ্যোক্তা হাজি মো. আব্দুস সাত্তার বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তার মূল উদ্দেশ্য। আল্লাহর দেওয়া সম্পদ মানুষের জন্য কাজে লাগাতে চান তিনি।

তিনি বলেন, ‘আমার গরুর ফার্ম আছে, এটা আল্লাহর দেওয়া সম্পদ। অনেক গরু বড় হয়ে গেছে। তাই স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, প্রতি শুক্রবার আমার ফার্মের ৪-৫টি গরু জবাই করে সাধারণ মানুষের কাছে মাংস বিক্রি করব’।

স্বল্পমূল্যে মাংস কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা। তাদের প্রত্যাশা, মানুষের স্বার্থে নেওয়া এই উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

হাজি মো. আব্দুস সাত্তার বলেন, ‘যারা মাংস নিতে আসছেন, তারা প্রত্যেকেই খুশি। প্রত্যেকটা ভালো কাজই ইবাদত। চেষ্টা করি ভালো কাজ করার। সবকিছুর মালিক তো আল্লাহপাক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার সিরাজগঞ্জ জেলা ও পৌরবাসীর জন্য দোয়া থাকবে। সবাই মিলে-মিশে ভালো থাকব’।

মানুষের দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

জনপ্রিয়

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের সময় : ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬