, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টে

  • প্রকাশের সময় : ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ পড়া হয়েছে
অনলাইন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী

 যাতে তাদের সঞ্চয়ী হিসাবের জমানো টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবেদনকারীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

 সোমবার (২৮ সেপ্টেম্বর) বারবার আবেদন করেও ব্যাংক থেকে নিজেদের জমা টাকা তুলতে না পারার অভিযোগে করা এক রিটের শুনানি শেষে এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘লাকী আক্তার ও অন্যান্য বনাম বাংলাদেশ ও অন্যান্য’ শিরোনামের রিটের শুনানি শেষে এ আদেশ দেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফ উল আবেদ।

আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি একটি রুলও জারি করেছেন। আবেদনকারীদের হিসাবে বৈধভাবে থাকা অর্থ তাদের তুলতে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে বিবাদী করা হয়েছে।

রিটের বিবরণ অনুযায়ী, চার আবেদনকারীই ন্যাশনাল ব্যাংকের সঞ্চয়ী হিসাবের গ্রাহক। তাদের মধ্যে লাকী আক্তার, নাসিমা বেগম ও মোছা. সাথী বেগমের হিসাব টাঙ্গাইলের মির্জাপুর শাখা ও মির্জাপুর এসএমই কৃষি শাখায়। অন্য আবেদনকারী মো. শামীম আহমেদের হিসাব ময়মনসিংহের ভালুকা শাখায়।

গত ১৭ সেপ্টেম্বর চার গ্রাহক চেকের মাধ্যমে টাকা তুলতে সংশ্লিষ্ট শাখায় গেলে কর্মকর্তারা কোনো বৈধ বা লিখিত কারণ না দেখিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানান বলে রিটে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টে

প্রকাশের সময় : ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬