, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অলস টাকার পাহাড়, ঋণ বিতরণে ভাটা

প্রধানমন্ত্রীর অত্যন্তআস্থাভাজন লন্ডন ফেরতএক ব্যক্তির ইশারায়!ক্লাব বা পাঁচতারকা হোটেল

  • প্রকাশের সময় : ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৪৪ পড়া হয়েছে

অনলাইন শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাংবাদিক নাজমুস সাকিব লন্ডন ফেরত জনৈক মধু মাছির দুর্নীতি সম্পর্কে একটি পিলে চমকানো স্ট্যাটাস দিয়েছেন। বিষয়টি জন গুরুত্বপূর্ণ বিধায় তা আমার পাঠকদের জন্য নিন্মে বর্ণিত হলো –
” ইদানিং গুলশান-বনানীর ক্লাব বা পাঁচতারকা হোটেলগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান পরিচালনা করছে। ক্লাবে অসামাজিক কার্যক্রম চললে অথবা অনুমোদনহীনভাবে মদ বিক্রি করলে জরিমানা হবে, অভিযান হবে এটাই স্বাভাবিক।
গতরাতে ডিএনসি জার্মান ক্লাবে অভিযান চালায়। জানা যায়, এই জার্মান ক্লাবটি মূলত একটি ভুয়া নাম ব্যবহার করে (আসল নাম সেভেন্টি এইট রেস্ট হাউজ সোসাইটি) বার লাইসেন্স ছাড়াই এতদিন ধরে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিলো। সুতরাং তাদের ম্যানেজারকে গ্রেপ্তার করা এবং মদের বোতলগুলো জব্দ করা যথাযথ কাজ হিসেবেই বিবেচিত হবে।
কিন্তু আঁতকে উঠার মতো খবর হলো এইসব অভিযান পরিচালনা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন লন্ডন ফেরত এক ব্যক্তির ইশারায়! ওই ব্যক্তি এসব বার মালিকদের তার সাথে যোগাযোগ করে ‘সমস্যা সমাধান’ করার নির্দেশ দিয়েছেন! নাম প্রকাশে অনিচ্ছুক একজন বার মালিক জানান, “ওই মানুষটি মূলত আমাদের থেকে প্রতি মাসে নির্দিষ্ট হারে এখন থেকে মাসোহারা নিবেন। তা না হলে এ ধরণের অভিযান নাকি নিয়মিত পরিচালনা করা হবে!”
একদিকে এসব লন্ডন ফেরত ব্যক্তির উৎপাত, অন্যদিকে এমপি ও মন্ত্রীর চেয়ারে বসা অনেকেই বদলি বাণিজ্য, দখল বাণিজ্য এবং নানা অনৈতিক উপায়ে দ্রুত টাকা কমানোর মিশনে নেমে পড়েছেন। নাম উল্লেখ করে যদি এক এক করে এদের এক্সপোজ করা শুরু করি, তাহলে আওয়ামী আমলের মতো আবারো অনেকগুলো মামলার আসামি হয়ে, আমার দেশে ঢুকার রাস্তাই আবারো বন্ধ হয়ে যাবে! তাই না পারি বলতে, না পারি সইতে — এই হলো আমার অবস্থা!
ফুটনোট: যারা বর্তমানে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন, একসময় তারা আমার খুবই প্রিয় মানুষ ছিলেন। তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল আওয়ামী আমলে। তারা জেল-জুলুম-নির্যাতন সহ্য করে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সেই মজলুম মানুষেরাই আজ ক্ষমতার চেয়ারে বসে জালিম হয়ে গেলেন — এইটা দেখে খুবই ব্যথিত হই আমি। অথচ এই মানুষগুলো ইচ্ছা করলে দেশটার ভাগ্য বদলে দিতে পারতেন! কিন্তু তারা দেশের নয়, নিজের ভাগ্য বদলাতে ক্ষমতায় বসেছেন! আফসোস!
—————————-
নাজমুস সাকিব,
১৬ অক্টোবর, ২০২৬

Golam Maula Rony’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না

প্রধানমন্ত্রীর অত্যন্তআস্থাভাজন লন্ডন ফেরতএক ব্যক্তির ইশারায়!ক্লাব বা পাঁচতারকা হোটেল

প্রকাশের সময় : ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬