, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করেছে বিজিবি

  • প্রকাশের সময় : ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • ৪১ পড়া হয়েছে
অনলাইন ডেক্স,, আগস্ট ২৪, ২০২৬
​সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টার সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন দালালের সহায়তায় মিসবাহ উদ্দিন সিরাজ ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ ডোনা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা স্থানীয় কয়েকজন দালাল পালিয়ে যেতে সক্ষম হয়।
​আটকের পর মিসবাহ উদ্দিন সিরাজকে বিজিবি হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কানাইঘাট থানা পুলিশে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
​উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতেই তিনি অবৈধ পথে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
নিউজের সূত্র,,,, সময়ের সিলেট

New sylhet’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬