, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

শিবচরে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও জামায়াতথেকেভাইরাল, অব্যাহতিএলাকায় তোলপাড় ও সাধারণ ডায়েরি

  • প্রকাশের সময় : ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪৭ পড়া হয়েছে
অনলাইন মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি পরিচয়দানকারী তাইজুল ইসলাম ওরফে ‘ডাক্তার হুজুর’-এর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝাড়ফুঁক ও পানি পড়ার আড়ালে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরে স্থানীয়রা এর সুষ্ঠু বিচার ও আইনি ব্যবস্থা দাবি করেছেন। এ ঘটনার পর অভিযুক্ত নেতাকে সাংগঠনিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নিলখী পশ্চিম চরকামার কান্দিগ্রাম এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযুক্ত তাইজুল ইসলামের নিজ বসতঘরের ভিতরে এ ঘটনা ঘটে। ভিডিওটিতে তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়ার দৃশ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। গত রোববার সন্ধ্যার পর থেকেই ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত তাইজুল ইসলাম দীর্ঘ প্রায় বিশ বছর ধরে এলাকায় নারীদের বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে পানি পড়া ও ঝাড়ফুঁক দিয়ে কথিত চিকিৎসা দিয়ে আসছেন। স্থানীয়রা জানান, তিনি নিজেকে নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বলে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং বিভিন্ন সময় স্থানীয়দের ভয়ভীতি দেখাতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় মাদ্রাসার ইমাম ও শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, গত রবিবার দুপুরে আজান দেওয়ার সময় তিনি ওই ঘরে এক নারীকে প্রবেশ করতে দেখেন। পরে তিনি ভিডিও ধারণ করলে অভিযুক্ত তাইজুল ইসলাম তার ওপর চড়াও হন এবং ধারালো অস্ত্র দিয়ে তার শিরুচ্ছেদ বা প্রাণনাশের হুমকি দিয়ে ভিডিও মুছে ফেলতে বলেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১২৫৭, তারিখ: ২৬/১০/২০২৬, ট্র্যাকিং নং: W5AOQH) দায়ের করেছেন।
এদিকে এলাকার সাবেক যুবদল সভাপতি মো. মিন্টু মাতুব্বরসহ স্থানীয় মুরুব্বিরা অভিযোগ করেন, অতীতে মসজিদ-মাদ্রাসা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই মূল দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি স্থানীয় সরল প্রকৃতির নারীদের তাবিজ-কবজ ও ঝাড়ফুঁকের নামে প্রতারণা ও অনৈতিক কার্যক্রমে লিপ্ত ছিলেন। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত তাইজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার নিজের স্ত্রী। তবে ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে থাকায় তার সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরোয়ার হোসাইন মৃধার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে এ বিষয়ে দলটির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
শিবচর উপজেলা শাখা
তারিখ: ২৭/১০/২৬
প্রেস বিজ্ঞপ্তি
বিষয়: নিলখী ইউনিয়ন শাখার তাইজুল ইসলামকে সাংগঠনিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান প্রসঙ্গে।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী, নিলখী ইউনিয়ন শাখার তাইজুল ইসলামের নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা শিবচর উপজেলা শাখার দৃষ্টিগোচর হয়েছে।
সংগঠন নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
এরই প্রেক্ষিতে, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিষয়টি পর্যালোচনার স্বার্থে নিলখী ইউনিয়ন শাখার তাইজুল ইসলামকে শিবচর উপজেলা শাখার অধীন সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।
অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
(স্বাক্ষর)
ইউসুফ হাওলাদার
সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
শিবচর উপজেলা শাখা, মাদারীপুর।
স্থানীয়রা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
জনপ্রিয়

চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার

শিবচরে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও জামায়াতথেকেভাইরাল, অব্যাহতিএলাকায় তোলপাড় ও সাধারণ ডায়েরি

প্রকাশের সময় : ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬