, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অলস টাকার পাহাড়, ঋণ বিতরণে ভাটা রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী

শুটিং সেটের খাবার খুবখারাপ’,ক্ষোভ অভিনেত্রী অনীত

  • প্রকাশের সময় : ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৮ পড়া হয়েছে

অনলাইন বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অনীতকে প্রশ্ন করা হয়েছিল, ছবির সেটে কাজ করার সবচেয়ে ভাল এবং সবচেয়ে খারাপ দিক কী? অভিনেত্রীর উত্তর, সেটে কাজ করার কোনও খারাপ দিক নেই। কিন্তু সেটের খাবার নিয়ে প্রশ্ন করতেই তাঁর সুর বদলে যায়।

২০২৫ সালে ‘সইয়ারা’ ছবির বিপুল সাফল্যের পর থেকেই আলোচনায় অনীত পদ্দা। রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। হাতে রয়েছে নতুন ছবি ‘শক্তি শালিনী’। সেই ছবির কাজ চলার মধ্যেই এ বার মুখ খুললেন অনীত। প্রশংসা করলেন শুটিংয়ের পরিবেশের। কিন্তু ছবির সেটে শিল্পী ও কলাকুশলীদের যে খাবার দেওয়া হয়, তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে অনীতকে প্রশ্ন করা হয়েছিল, ছবির সেটে কাজ করার সবচেয়ে ভাল এবং সবচেয়ে খারাপ দিক কী? অভিনেত্রীর উত্তর, সেটে কাজ করার কোনও খারাপ দিক নেই। কিন্তু সেটের খাবার নিয়ে প্রশ্ন করতেই তাঁর সুর বদলে যায়। জানিয়ে দেন, এখন আর শুটিংয়ের জায়গায় দেওয়া খাবার খান না তিনি। অনীতের কথায়, “এখন আর সেটের খাবার খাই না। ভাগ্য ভাল, বাইরে থেকে খাবার আনিয়ে নেওয়ার সুযোগ রয়েছে আমার।” তবে তার আগে যে খাবার খেতেন, তার অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না। অভিনেত্রী বলেন, “তারকা হয়ে ওঠার আগে ‘সইয়ারা’ ছবির কাজের সময়ে সেটে যা দেওয়া হত, তা-ই খেতাম। কিন্তু সেই খাবার ভীষণ খারাপ ছিল। এমন ভাবে খাবার তৈরি করা হত যে, মনে হত তার মধ্যে সোডা ঢেলে দেওয়া হয়েছে। পাঁপড় মুখে দিলে পর্যন্ত ফেনা ওঠার মতো অনুভূতি হত।”
  • অনীত একা নন। ছবির সেটে খাবারের মান নিয়ে এর আগেও সরব হয়েছেন বলিউডের একাধিক অভিনেতা ও কখনও আবার তারকাদের সঙ্গে অন্য কর্মীদের খাবারের মানের তফাত নিয়েও প্রশ্ন উঠেছে।

২০২৫ সালের অগস্টে লেহ-তে ‘ধুরন্ধর’ ছবির শুটিং চলাকালীন খাবারে বিষক্রিয়ার শিকার হন প্রায় ১২০ জন কলাকুশলী। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সে সময়ে হাসপাতালের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছিলেন, “শুটিংয়ের জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সেই খাবার খাওয়ার পরেই তাঁদের পেটের গোলমাল, বমি এবং ডায়ারিয়া শুরু হয়।”

  • ‘তুমি এই ব্রহ্মাণ্ডের উপহার’, অনীতকে নিয়ে আবেগঘন মন্তব্য অহানের! তবে কি সম্পর্কের জল্পনায় পড়ল সিল মোহর?

শুধু খাবারের মান নয়, তারকাদের সঙ্গে সাধারণ কলাকুশলীদের খাবারের ব্যবধান নিয়েও সরব হয়েছেন অভিনেতা গোবিন্দ নামদেব। তাঁর অভিযোগ, ছবির সেটে অনেক সময়ে তারকা ও গুরুত্বপূর্ণ কর্মীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা থাকে। অন্য দিকে, তুলনায় কম পরিচিত অভিনেতা এবং কলাকুশলীদের ভাগ্যে জোটে নিম্নমানের খাবার। একই অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন অভিনেত্রী অর্চনা পূরণ সিংহও। তাঁর অভিযোগ, কিছু প্রযোজনা সংস্থা খরচ বাঁচাতে কলাকুশলীদের খাবারের পরিমাণ পর্যন্ত বেঁধে দেয়।

ছবির সেটে এক দিকে তারকাদের জন্য দামি খাবার, অন্য দিকে সাধারণ কলাকুশলীদের খাবারের মান নিয়ে অভিযোগ— এই বৈষম্যই নতুন করে আলোচনায় উঠে এসেছে অনীতের মন্তব্যের পর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত

শুটিং সেটের খাবার খুবখারাপ’,ক্ষোভ অভিনেত্রী অনীত

প্রকাশের সময় : ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬