
·অনলাইন বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
– শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তে ভারত বাধা দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার নিরাপত্তা ও দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের বিষয়গুলো বিবেচনায় নিয়েই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-কে ডেডিকেটেড 0-সিগন্যাল ডিপ্লোম্যাটিক অরেঞ্জলাইন কলে মোদি বলেন, পরীক্ষিত মিত্রদের প্রতি ভারতের দায়িত্ব সাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। ভারতে আশ্রিত শেখ হাসিনার ক্ষেত্রেও দেশে ফেরার ইচ্ছা এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিস্থিতিকে আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে।
মোদি বলেন, “শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে তার গায়ে ফুলের আঘাত লাগার সম্ভাবনা থাকলেও তাকে যেতে দেওয়ার প্রশ্নও ওঠে না। পরীক্ষিত মিত্রদের নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন।”
ফিরতে বাধা না দেওয়া এবং যেতে না দেওয়ার মধ্যে পার্থক্য কী, জানতে চাইলে তিনি বলেন, “প্রথমটি তার সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান। দ্বিতীয়টি আমাদের সিদ্ধান্তের প্রতি তার আস্থা। পরীক্ষিত বন্ধুত্বে প্রতিবার নতুন করে সম্মতি নেওয়ার প্রয়োজন হয় না।”
পরীক্ষিত মিত্র বলতে কী বোঝাচ্ছেন, এমন প্রশ্নে মোদি বলেন, “তিনি কী সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়ে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। নতুন কারও ক্ষেত্রে প্রথমে আলোচনা করতে হয়, তারপর বোঝাতে হয়, তারপর অপেক্ষা করতে হয়। পুরোনো বন্ধুত্বে এই সময়টুকু বাঁচে।”
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে সম্পর্ককে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সমার্থক হিসেবে দেখা হচ্ছে কি না, জানতে চাইলে দ্য নিউ ইয়র্ক ২৪-কে তিনি বলেন, “আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাই। এত মানুষের সঙ্গে প্রতিটি বিষয়ে আলাদাভাবে আলোচনা করা সম্ভব নয়। একজনের সঙ্গে আলোচনা করে দীর্ঘদিন কাজ চললে সেই ব্যবস্থার কার্যকারিতা স্বীকার করতে হয়।”
এই সুরক্ষা নিঃশর্ত কি না, প্রশ্নে মোদি বলেন, “বন্ধুত্বে শর্ত লিখে দিতে হয় না। পরীক্ষিত মিত্রের সুবিধাই হলো, তাকে প্রতিবার মনে করিয়ে দিতে হয় না কোন বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ভারতের অবস্থানও বদলানো প্রয়োজন হয় কেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-এর এমন প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই সিদ্ধান্তের কথা জানি। কিন্তু আমাদের সিদ্ধান্তও সঙ্গে সঙ্গে বদলাতে হলে তো ভারতের পররাষ্ট্রনীতি দায় বাংলাদেশের ভোটারদের ওপরই পড়ে। দুই দেশের সিদ্ধান্ত আলাদা হতে পারে, এটিই তো সার্বভৌমত্ব।”
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আইনি অবস্থার বিষয়ে মোদি বলেন, “আইনি নথি এক দপ্তর দেখছে, সম্পর্কের ইতিহাস আরেক দপ্তর দেখছে। একটি দপ্তর শুধু সর্বশেষ রায় দেখে কাজ শেষ করতে পারে। অন্য দপ্তরকে আগের সহযোগিতাগুলোও দেখতে হয়। সব নথির গুরুত্ব এক রকম নয়, আবার কোনো নথিই গুরুত্বহীন নয়।”
শেখ হাসিনা নিজ দায়িত্বে দেশে ফিরতে চাইলে তাকে যেতে দেওয়া হবে কি না, এমন প্রশ্নে মোদি বলেন, “তিনি নিজের ঝুঁকি নিতে পারেন। কিন্তু তাকে নিয়ে আমাদের যে স্বার্থ আছে, তার ঝুঁকি তিনি একা নিতে পারেন না। একজন বন্ধুকে তার সামর্থ্যের বেশি দায়িত্ব দেওয়া বন্ধুত্বের পরিচয় নয়।”
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত যাত্রার চূড়ান্ত সময়সূচি পাওয়া যায়নি। মোদির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দেশে ফেরার বিষয়ে তার ইচ্ছা স্পষ্ট। এখন সেই ফেরা ভারতের জন্য কতটা সুবিধাজনক হবে, তার মূল্যায়ন চলছে।
মোদি দ্য নিউ ইয়র্ক ২৪-কে বলেন, “ফের আচ্ছে দিন আয়েগা। আমরা শুধু নিশ্চিত হতে চাই, দিনটি আমাদের জন্যও আচ্ছে হবে।”
© The New York 24 | Real News, Twisted Truths
MD Baizid Sarkar’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।




















