, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে

  • প্রকাশের সময় : ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ পড়া হয়েছে
অনলাইন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের ব্যাংক, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড এবং যুক্তরাষ্ট্রে থাকা অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা অনুরোধ বা ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর)’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর বা ইউএস সেন্ট্রাল অথরিটি, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (ওআইএ)-এর সহায়তা চাওয়া হয়েছিল।

এ অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ বিষয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছে।

দুদক জানায়, সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর দেশে-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক কার্যক্রমের বিষয়ে তথ্য সংগ্রহের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থিত অপরাধলব্ধ সম্পদ শনাক্ত, জব্দ ও বাজেয়াপ্তের বিষয়েও এমএলএআরের মাধ্যমে সহযোগিতা চেয়েছিল কমিশন।

এফবিআইয়ের পাঠানো প্রতিবেদনটি এখন দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে

প্রকাশের সময় : ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬