
অনলাইন বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড ক্ষমা করতে চেয়েছিল!
মাত্র গতকালই বলেছিলাম যে, সৌদি আরব অবশ্যই বাংলাদেশ দূতাবাসকে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ডের বিষয়টি জানিয়েছে। এবং আমি নিশ্চিত ছিলাম যে বাংলাদেশ দূতাবাস সেই চিঠিকে গুরুত্ব দেয়নি, হয়তো আরবি বা ইংরেজি পড়তে না পারার কারণে এড়িয়ে গেছে।
অবশেষে আমার কথাই সত্য হলো-
মৃত্যুদণ্ডে দণ্ডিত নজরুল ইসলাম ও সুইটি আক্তার সিঁথিকে আদালত দোষী সাব্যস্ত করার পর সৌদি বিচার মন্ত্রণালয় থেকে ২ হাজার বাংলাদেশী অপরাধীর তালিকা বাংলাদেশ দূতাবাসকে চিঠির মাধ্যমে (ইমেইল) জানিয়েছিল। এই বিষয়টি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাস বিষয়টি স্বীকার করে তারা বলেছে যে….. আসলে এতো মানুষের ভিতর থেকে (২০০০ জন) ঐ দুই জনের বিষয়টি আলাদা করে দেখার সুযোগ ছিলনা।
আমার প্রশ্ন, তাহলে জনাব ***রের বাচ্চা, তোমাদেরকে রাষ্ট্রীয় খরচে কেন সৌদি আরবে রেখেছে? তোমাদের কাজ কী?
আমি সৌদি আরব কর্তৃপক্ষকে কোন দোষ দিবনা।৷ কারণটা বলছি, মসজিদে অশোভনীয় আচরণ (সম্ভবত তারা চুমু খেয়েছিল। তারা ছিল শ্রমিক/ ক্লিনার) করার কারণে যখন তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয় তখন আরো ১৯৯৮ জন বাংলাদেশীকেও বিভিন্ন অপরাধে বিচারের মুখোমুখি করা হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ সেই ২০০০ জনের তালিকাই ডিটেইলস সহ দূতাবাসে পাঠিয়েছিল।
ঘটনাটি প্রায় ৩ বছর আগের। তাদের দুজনকে এই তিন বছর জেলে রেখেছে- রায় কার্যকর করেনি। কারণ সৌদি আরব কর্তৃপক্ষ চেয়েছে তাদের পক্ষে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করা হোক, রাষ্ট্র তাদের পক্ষে আইনি লড়াই করুক। নজরুল ও সিথিকে প্রত্যেক রবিবারে বাংলাদেশে পরিবারের সাথে কথা বলার সুযোগ দিয়েছিল জেল কর্তৃপক্ষ। মৃত্যুদন্ড কার্যকরের ২ দিন আগেও নজরুল ইসলাম তার বাবার সাথে কথা বলেছে, খোঁজ খবর নিয়েছে, হাঁটু ব্যথার খবর নিয়েছে। নজরুলের বাবার দেওয়া তথ্য!
নজরুলের বাবা তিন বছর ধরে মুখে কচুর ডগা ঢুকিয়ে বসেছিল। তার ছেলের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, প্রশাসন, সাংবাদিক কিংবা পররাষ্ট্রমন্ত্রণাল কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়…. কাউকে জানায়নি।
কাউকে বলনি যে সৌদি কর্তৃপক্ষ “অপেক্ষায়” আছে… ওদের পক্ষে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হোক। কেননা, সৌদি আরবে মৃত্যুদণ্ডের রায় অল্প কয়েকদিনের মধ্যে কার্যকর করা হয়। এমনও ঘটনা আছে, বৃহস্পতিবার রায় হয়েছে শুক্রবার জুমার পর কার্যকর হয়েছে। (ছড়িয়ে পরা শিরশ্ছেদের ভিডিওটি ভূয়া)। সেক্ষেত্র এটা নিশ্চিত করেই বলা যায় যে- সৌদি কর্তৃপক্ষ ওদেরকে ক্ষমা করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ সে সুযোগ গ্রহণ করেনি।ইতিপুর্বে
আলী হায়দার নামে এক বাংলাদেশী সৌদি আরবে তার রুমেটকে মাথায় আঘাত করে মেরে পানির ট্যাংকিতে ঢুকিয়ে রেখেছিল। তার মৃত্যুদণ্ড হয়েছিল। বিভিন্ন প্রক্রিয়ায় সে মৃত্যুদন্ড থেকে ক্ষমা পায়।
সুতরাং সব দোষ শুধু বর্বর সৌদিদের নয়, বর্বর বাংলাদেশীদেরও….
Muhammad Walid Khan’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















