, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ

  • প্রকাশের সময় : ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২১ পড়া হয়েছে
বাংলাদেশে তিন দিনের সফর শেষে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে তিনটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। তার প্রস্তাবের মধ্যে রয়েছে বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের সরকারি অঙ্গীকার বাস্তবায়ন এবং রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

বাংলাদেশের ২০২৫ সালের একাধিক সূচকভিত্তিক জরিপের তথ্য উল্লেখ করে সংস্থাটি জানায়, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের প্রায় অর্ধেকের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। এ পরিস্থিতি পরিবর্তনে মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে ইউনিসেফ।

রাসেল জানান, ইউনিসেফের সহায়তায় পরিচালিত একটি শিশু সুরক্ষা কেন্দ্রের কমিউনিটি নেতারা বুশরার বাবাকে সঙ্গে নিয়ে উদ্যোগী হন। তাদের প্রচেষ্টায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায় মেয়েটি।

ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন, মেয়েদের বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা গেলে তা শুধু তাদের ব্যক্তিগত জীবনেই ইতিবাচক প্রভাব ফেলবে না, বরং পুরো সমাজ ও বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নেও ভূমিকা রাখবে।

ঢাকা সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও বৈঠক করেন ক্যাথরিন রাসেল। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর সরকারি অঙ্গীকারকে স্বাগত জানান তিনি। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

রাসেল বলেন, বাজেটের বরাদ্দের মধ্য দিয়েই একটি দেশের অগ্রাধিকার প্রকাশ পায়। শিশুদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সুরক্ষায় বিনিয়োগ করা হলে তা বাংলাদেশের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ বিনিয়োগ হবে।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, সহিংসতা, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তার কারণে রোহিঙ্গা শিশুরা ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছে। তাদের যেন শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হতে না হয়, তা নিশ্চিত করা জরুরি। এসব শিশু এবং তাদের আশ্রয় দেওয়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার

১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ

প্রকাশের সময় : ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬