, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরা:কৌশল আ.লীগ সীমান্তে ৯টি প্রবেশপথ চিহ্নিত শেখ হাসিনাকেভারতফেরত না দিলেআন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট‘জয় বাংলা , বিমান কর্মকর্তা বরখাস্ত রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না

কাদের-নানক ষড়যন্ত্রে:দিশেহারা তৃণমূল?

  • প্রকাশের সময় : ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩১ পড়া হয়েছে
অনলাইন সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগে মীরজাফরের ভূমিকায় নানক, ভারপ্রাপ্ত সভাপতির লোভ ও আধিপত্য ধরে রাখতে সূক্ষ্ম পরিকল্পনা, দল ও তৃণমূলের সঙ্গে চরম বেইমানি! নানক কন্যার কমিটি বানিজ্যে দিশেহারা তৃণমূল।
আন্তর্জাতিক ডেস্ক, দিল্লি। দ্য বেঙ্গল টাইমস:
চব্বিশের ৫ আগস্টের পরে আওয়ামী লীগের অভ্যন্তরে এবার চরম বিশ্বাসঘাতক বা মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
দলের এই ক্রান্তিলগ্নে নিজ দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই তিনি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মূলত শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদটি জোরপূর্বক বাগিয়ে নেওয়ার হীন উদ্দেশ্যেই নানক এই বেইমানি করছেন বলে অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য ও দ্য বেঙ্গল টাইমস এর অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, এই ষড়যন্ত্রে নানকের প্রধান দোসর হিসেবে রয়েছেন চব্বিশের খন্দকার মোশতাক খ্যাত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ভেতরে এই দুই নেতা এখন ঘাতক হিসেবে পরিচিতি পেয়েছেন।
অনুসন্ধানে পাওয়া তথ্য মীরজাফরের ভূমিকায় নানকের ষড়যন্ত্র:
জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দলের ভেতরে মীরজাফরের মতো ঘাপটি মেরে থাকা জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকটি বানচালের ছক কষেছিলেন । তার ইন্ধনেই আগের দিন বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকা ও দিল্লির কয়েকটি নির্দিষ্ট অনলাইন সংবাদমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে, শেখ হাসিনার বৈঠকটি বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে।
বেইমানির নেপথ্যে ভারপ্রাপ্ত সভাপতির লোভ:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নানকের এই বিশ্বাসঘাতকতার মূল কারণ হলো ক্ষমতার লোভ। ভয়ংকর দুর্নীতিবাজ হিসেবে পরিচিত নানকের ওপর দলের সভাপতি শেখ হাসিনা চরম ক্ষুব্ধ, এমনটাই জানতে পেরেছেন নানক। তিনি বুঝতে পেরেছিলেন, শেখ হাসিনার অবর্তমানে তিনি কোনোভাবেই দলের সম্ভাব্য ভারপ্রাপ্ত সভাপতির পদটি পাবেন না। সেই পদ না পাওয়ার তীব্র আশঙ্কা ও আক্রোশ থেকেই তিনি শেখ হাসিনার বিরুদ্ধে এই নীরব বিদ্রোহ বা মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
কাদেরের ক্ষোভ ও সাংবাদিকের দালালি:
এই ষড়যন্ত্রে নানকের সঙ্গে কাঁধ মিলিয়েছেন ওবায়দুল কাদের। ভারতের পশ্চিমবঙ্গে পলাতক থাকা কাদেরকে শেখ হাসিনা দিল্লির এই বৈঠকে আমন্ত্রণ জানাননি। সেই অপমান ও ক্ষোভ থেকে তিনিও নানকের গুজবের ছকে অংশ নেন।
নানক ও কাদেরের এই বেইমানির মিশনে তল্পিবাহক বা ঘেঁটুপত্র কমলা হিসেবে ব্যবহৃত হয়েছেন ঢাকার একটি বাংলা দৈনিকের সাবেক বিশেষ প্রতিনিধি। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতে পালিয়ে যাওয়া ওই সাংবাদিক মূলত নানকের নির্দেশে গণমাধ্যমে এই ভিত্তিহীন গুজব ছড়ানোর মূল কারিগরের দায়িত্ব পালন করেন।
দলের চরম দুঃসময়ে পদ-পদবির লোভে দলের প্রধানের সঙ্গেই জাহাঙ্গীর কবির নানকের এই বিশ্বাসঘাতকতা প্রমাণ করে, তার মধ্যে এখন আর কোনো আদর্শ অবশিষ্ট নেই। নিজেদের পিঠ বাঁচাতে এবং ক্ষমতার লোভে তারা দলের ভেতরেই একে অপরের বিরুদ্ধে মীরজাফরের মতো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
দ্য বেঙ্গল টাইমস এর বিশেষ অনুসন্ধান, নানক কন্যার কমিটি বানিজ্যে দিশেহারা তৃণমূল:
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই বলে আসছেন ৫ আগস্ট পরবর্তী যারা রাজপথে দলের জন্য লড়াই সংগ্রাম করেছে, মামলা হামলার শিকার, জেল জুলুম নির্যাতন এর শিকার, বাড়িঘর ভাংচুর, ব্যবসা বানিজ্য লুট, এবং শহিদ পরিবারের সমন্বয়ে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, মহানগর সকল অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি করে দিতে।
কিন্তু নানক কন্যা রাখি কে মোটা অংকের টাকা না দিয়ে হওয়া যায় না একটি সদস্য ও, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি কমিটিতে চলছে মোটা অংকের টাকার বানিজ্য, হারিয়ে যাচ্ছে লড়াই সংগ্রাম করা যোদ্ধারা।
টাকার কাছে বিক্রি হচ্ছে পদ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জানান, নানক ও তার কন্যা মিলে সারাদেশে কমিটি বানিজ্য, করে যাচ্ছে। তারা নিজেকে দলের সর্বেসর্বা মনে করে, নেত্রীর হুকুম ও অমান্য করতে এক মুহূর্ত ভাবে না।
আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে কথা বলে বেঙ্গল টাইমস – তাদের ভাষ্যমতে নানকের বেপরোয়া কর্মকান্ডে বিব্রত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৯০% নেতারা। দ্রুত লাগামহীন পাগলা ঘোড়া থামাতে না পারলে বড় বিপদের আশঙ্কা।

The Bengal Times দ্য বেঙ্গল টাইমস’s Pos

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরা:কৌশল আ.লীগ সীমান্তে ৯টি প্রবেশপথ চিহ্নিত

কাদের-নানক ষড়যন্ত্রে:দিশেহারা তৃণমূল?

প্রকাশের সময় : ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬