, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরা:কৌশল আ.লীগ সীমান্তে ৯টি প্রবেশপথ চিহ্নিত শেখ হাসিনাকেভারতফেরত না দিলেআন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট‘জয় বাংলা , বিমান কর্মকর্তা বরখাস্ত রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না

নজরুল-সুইটিরসাজা: সৌদি আরবকে কূটনৈতিক পত্র বাংলাদেশের

  • প্রকাশের সময় : ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩৫ পড়া হয়েছে
অনলাইনমঙ্গলবার,২০ অক্টোবর ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের তথ্যের বিষয়ে কাছে জানতে চেয়ে আবারও একটি কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের পাঠানো বন্দি তালিকায় নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম থাকলেও তাদের কী সাজা দেওয়া হয়েছে, তা উল্লেখ ছিল না।

সোমবার জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। বৈঠকে এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি সৌদি কর্মকর্তা। পরে দুই বাংলাদেশির মামলার বিবরণ ও বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত চেয়ে একই দিন সৌদি আরবকে আবার কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।

গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর জানায়। পরদিন ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ব্যাপারে বিস্তারিত জানাতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক পত্র দিয়েছিল। এরপর গত ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে এই কূটনৈতিক পত্র পুনরায় দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কনসাল জেনারেল সৌদি কর্মকর্তার কাছে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মামলার বিবরণ ও বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত চেয়ে ফের কূটনৈতিক পত্র দিয়েছে।

সৌদির পক্ষ থেকে জানানো হয়, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে নিম্ন আদালত দুই আসামির দণ্ড দেন। পরে আপিল আদালতে ১৩ জন বিচারককে নিয়ে গঠিত প্যানেল তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আদালতের রায় অনুসরণ করে নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক সেলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরো স্পষ্টভাবে জানাতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে পারব।

’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নথিপত্র পাওয়ার পর ঢাকা বিষয়টি পর্যালোচনা এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। 

এখন জেদ্দার উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। তিনি বলেন, ‘এই দুই ব্যক্তির নাম ওই তালিকায় রয়েছে কি না, আমরা তা যাচাই করছি।’

জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরা:কৌশল আ.লীগ সীমান্তে ৯টি প্রবেশপথ চিহ্নিত

নজরুল-সুইটিরসাজা: সৌদি আরবকে কূটনৈতিক পত্র বাংলাদেশের

প্রকাশের সময় : ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬