
অনলাইন বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার):-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, যুবকরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, সাহস, দেশপ্রেম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে জাতি হিসেবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তাই তরুণদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে।
রোববার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, তরুণদের চিন্তা, চেতনা ও উদ্যমই দেশের ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার অন্যতম চালিকাশক্তি। বয়স বাড়লেই মানুষ বৃদ্ধ হয় না; মানসিকভাবে যারা উদ্যমী, ইতিবাচক ও কর্মচঞ্চল, তারাই প্রকৃত অর্থে তরুণ। যুবকদের আত্মবিশ্বাসী ও কর্মক্ষম করে গড়ে তুলতে হবে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সিভিল সার্জন সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিকদার। আলোচনা সভা শেষে সেরা সফল সংগঠক হিসেবে সম্মাননা স্মারক মনোনীত হন বেসরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রফিট ফাউন্ডেশন এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ। সভায় প্রশিক্ষণ ও যুব সংগঠনের নিবন্ধন সনদ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় দুইজনকে দুই লাখ টাকা করে এবং পাঁচজনকে ৩০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। জাতীয় যুব দিবসে সরকারি কর্মকর্তা, সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী প্রমুখ।




















