, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

মারা গেছেন সাবেক ছাত্রনেতা জাকির হোসাইনের বাবা

  • প্রকাশের সময় : ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১০ পড়া হয়েছে
অনলাইন সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বাবা আব্দুল জলিল মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) তার মৃত্যুর খবর জানা গেছে।

খবরটি জাকির হোসাইন নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।

আজ দুপুর ১২টা ২২ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা আর নেই… ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তবে জাকির হোসাইনের বাবার মৃত্যুর কারণ ও দাফনের সময়-স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এসএম জাকির হোসাইন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সোহাগ সভাপতি এবং এসএম জাকির হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জাকির হোসাইনের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে এমফিল গবেষণার সঙ্গেও যুক্ত হন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

জাকির হোসাইনের বাবা আব্দুল জলিলের পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে তিনি অষ্টম সন্তান বলে জানা গেছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

মারা গেছেন সাবেক ছাত্রনেতা জাকির হোসাইনের বাবা

প্রকাশের সময় : ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬