, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২ খুলনায় চাঁদা না দেওয়ায় বন্ধ দোকান, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়রবিপ্লব:‘গেরিলা হোলাইন রাইখবি, হেগুনের কাম অইবো বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইবো গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ, ট্রেন চলাচল ও সরকারি বরাদ্দে স্থবিরতা শেখ হাসিনার দেশে ফেরা:কৌশল আ.লীগ সীমান্তে ৯টি প্রবেশপথ চিহ্নিত শেখ হাসিনাকেভারতফেরত না দিলেআন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট‘জয় বাংলা , বিমান কর্মকর্তা বরখাস্ত রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন।

যশোর জেলা বিএনপির কার্যালয়ের বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

  • প্রকাশের সময় : ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৯ পড়া হয়েছে

অনলাইন বুধবার, ২১ অক্টোবর ২০২৬

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয় হিসেবে যশোর জেলা বিএনপির কার্যালয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অনিন্দ্য ইসলাম আমিত বলেন, সৌর বিদ্যুৎ স্থাপনের বিষয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

তিনি বলেন, সৌর বিদ্যুৎ নিয়ে মানুষের আগ্রহের কারণে সরকারও এ ব্যাপারে নীতি সহায়তা দিচ্ছে। ফলে এ খাতে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাও তৈরি হচ্ছে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত দেশের আর কোনো রাজনৈতিক কার্যালয়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে বলে আমার জানা নেই।

যশোর জেলা বিএনপি কার্যালয়ের এই উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও তাদের দলীয় কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনিন্দ্য ইসলাম আমিত বলেন, সেচ পাম্পগুলোও পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালিত করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমবে। কৃষকের উৎপাদন ব্যয়ও কমে আসবে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। নিজেদের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করারও ব্যবস্থা আছে। সব মিলিয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই সৌর প্যানেল স্থাপনের খরচ উঠে আসবে বলে তিনি মনে করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

জনপ্রিয়

ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

যশোর জেলা বিএনপির কার্যালয়ের বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

প্রকাশের সময় : ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬