, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাকর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষকে মিথ্যা মামলায় গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৯ পড়া হয়েছে

অনলাইন সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

  দুজন প্রাক্তন সেনাকর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়াও র্যাব এর সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ১৫ জন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে দীর্ঘদিন বিনাবিচারে কারাগারে আটকে রাখা হয়েছে। মিথ্যা মামলায় র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল সরোওয়ার বিন কাশেম এই মহুর্তে জেল হাজতে আছেন।৪ জন লেফটেন্যান্ট কর্নেল এর একসাথে জেল হাজতে থাকা ও সেনাবাহিনীর অসংখ্য উচ্চপদস্থ কর্মকর্তাকে জেলে আটকে রাখা আমাদের স্বৈরাচারী জিয়াউর রহমানের ১৯৭৭ সালে মাত্র দুই মাসে ১,১৪৩ জন কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার সেই ঐতিহাসিক জাকার্তা মেথড তথা মার্কিন সিআইএ এর হত্যার কথা বারবার মনে করিয়ে দিচ্ছে।
 একদিন আগে, সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা বিশেষ আইনে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অপরাধ দেখিয়ে গুলশান আরা ও দেবাশীষ কুমার বড়ুয়াকে মিথ্যা ও সম্পূর্ণ প্রতারণামূলক মামলায় গ্রেফতার দেখানো হয়। তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত দেখিয়ে গ্রেফতার করা হয়। যে আওয়ামীলীগ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে , আজ তাদের সাজানো হচ্ছে রাষ্ট্রবিরোধী ! এমন জঘন্য আইন ও শাসন বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে সপরিবারে হত্যার পর চালু করেছিল জিয়াউর রহমান। এক মিনিটের রায়ে কর্ণেল তাহেরের ফাঁসি কার্যকর করেছিলো জিয়া। ক্ষমতা দখলের জন্য জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা সহ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফ ও এটিএম হায়দার, বীর উত্তম কে নৃশংসভাবে হত্যা করে জিয়াউর রহমান। সেনাপ্রধান ও রাষ্ট্রপ্রধান থাকাবস্থায় সামরিক আইন ও দেশের সংবিধান লঙ্ঘন করে গড়ে তুলেছিল বিএনপি নামক সুবিধাবাদী রাজনৈতিক দল।আজ স্বাধীনতার ৫০ বছর পরও বিএনপি নামক অবৈধ রাজনৈতিক দলের অভিশাপ জাতিকে বহন করতে হচ্ছে।
 বিএনপি ও জামায়াত গত ৫০ বছর ধরে আমেরিকার এজেন্ট হয়ে বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক ও দেশবিরোধী রাজনীতি করে আসছে।
জার্মানির হিটলার তার ক্ষমতা কুক্ষিগত করতে ” নাইট অফ দ্য লং নাইভস ” এর আওতায় তার আধা – সামরিক বাহিনীর প্রধান আর্নেস্ট রোমসহ সামরিক ও রাজনৈতিক নেতাদের এক রাতে হত্যা করেছিলেন। তারেক রহমান ক্ষমতায় এসে তার পিতা স্বৈরাচারী জিয়াউর রহমানের কায়দায় রাষ্ট্র পরিচালনা শুরু করেছেন।একই হিটলারি কায়দায় আইন – কানুন ও সংবিধানের তোয়াক্কা না করে ইউনূস বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও উচ্চ সামরিক কর্মকর্তাদের নির্বিচারে গ্রেফতার করে সেনাবাহিনীর সেনা আইন ও বাংলাদেশের সংবিধান দুটোই ভঙ্গ করেছেন। ইউনূস ও তারেক সরকারের এইসব গণগ্রেফতার ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে গভীর প্রশ্ন ও আতঙ্কের সৃষ্টি করেছে।এসব একটি রাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়।
সেনা আইন ( Army Act 1952) অনুযায়ী , সেনাবাহিনীতে কর্মরত কোন কর্মকর্তার বিচার হবে তাদের নির্ধারিত সামরিক ট্রাইব্যুনালে। কিন্তু এইভাবে বেসামরিক ট্রাইব্যুনালে তাদের উপস্থিতি করে এবং রিমান্ডের নামে নির্যাতন চালানো এটা সম্পূর্ণ আইনের লঙ্ঘন ও প্রশ্নবিদ্ধ স্বৈরাচারী শাসন ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেয়া হচ্ছে না, এবং আদালত পাড়ায় তাদের উপর বিভিন্ন হামলা সারাবিশ্ব দেখেছে। তারেক রহমান তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যর্থ স্বৈরাচারী শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ভবিষ্যতে তারেক রহমান যেমন কর্ম করছেন তার প্রতিফল তাকে ভোগ করতে হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত সেনাবাহিনীর ৫ জন বিগ্রেডিয়ার জেনারেল জেলে আছেন।১৮ জন সেনা অফিসারদের মধ্যে ১১ জন চাকরীতে ছিলেন । তাদের এইভাবে বিচার মানবাধিকার লঙ ছাড়া আর কিছুই নয়।এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদিকুল হককে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে সেনাবাহিনীর আরেক নারী ক্যাপ্টেনকে গ্রেফতার করে দীর্ঘদিন ধরে কারাগারের ভেতরে আটকে রাখা হয়েছে। হিটলারের নাৎসি বাহিনীর কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছেন তারেক রহমান। নিজেদের গত তিন বছরের ব্যর্থতা ঢাকতে এসব রাজনৈতিক নাটক করে দেশবাসীকে বোকা বানানো হচ্ছে।
 গুলশান আরা ও দেবাশীষ দু’জনেই সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। বর্তমানে তারা বাংলাদেশের বেসামরিক নাগরিক। নাগরিক হয়ে যেকোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার তাদের নাগরিক অধিকার রয়েছে। একজন নারী হয়ে ২০০৭ সালে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে থেকেই অবসর গ্রহণ করেছেন গুলশান আরা। আজ ১৯ বছর ধরে তিনি সেনাবাহিনীতে কর্মরত নন। এমন একজন মানুষকে এইভাবে রাজনৈতিক প্রতিহিংসার নামে হয়রানি ও রিমান্ড এসব বড়ই লজ্জাজনক।
সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর গুলশান আরা আমেরিকান ইন ইউনিভার্সিটি – বাংলাদেশ ( AIUB) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।জিফোরএস ও শেভরনের মতো বহুজাতিক কোম্পানির উচ্চপদে চাকরি করেছেন। মধ্যপ্রাচ্যের ১৮ টি দেশে তিনি হিউম্যান ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।২০১১ সাল থেকে তিনি ” আইদিন বুটিকস ” প্রতিষ্ঠান তৈরি করে একজন নারী উদ্যোক্তা হয়ে বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করেছেন। এছাড়াও ২০২১ সালে তিনি ” সিকিউরিটি ৩৬০ লিমিটেড” এর ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। গুলশান আরা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ। এমন মানুষদের রাজনৈতিক হয়রানি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে চিহ্নিত থাকবে।
অপরদিকে লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ তিনিও বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি ” বঙ্গবন্ধু সেনা পরিষদ ” এর সাথে জড়িত ছিলেন , এমন সম্পৃক্ততার অভিযোগ দেখিয়ে তাকেও গ্রেফতার ও রিমান্ডে চাওয়া হয়েছে।
কোন ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া( Due process of law) অনুসরণ না করেই এইভাবে গ্রেফতার ও রিমান্ডের নামে হয়রানি বড়ই লজ্জাজনক ।
এটা বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের সম্পূর্ণ বিরোধী। আইনানুগ প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করে এসব গ্রেফতার মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট এক দলিল হয়ে থাকবে। কিন্তু এইভাবে কতজনের মুখ বন্ধ করবেন?
এজন্য বিখ্যাত কবি ডব্লিউ এইচ অডেন তার ” Epitaph on a Tyrant” ( একনায়কের স্মৃতিস্তম্ভতে বলেছেন,
” You can chain the hands, you can lock the cage ,
You can silence the voice in a fit of rage,
But a thousand whispers will turn to a roar ,
How many mouths will you shut before the door ?”
অর্থ: ” তুমি দুটো হাত বাঁধতে পারো , খাঁচায় ভরতে পারো কায়দা করে , চরম ক্ষোভে স্তব্ধ করতে পারো কন্ঠনালী চেপে ধরে । কিন্তু হাজারো ফিসফিসানি একদিন গর্জন হয়ে ফিরে আসবেই , দরজার ওপারে আর কতজনের মুখ তুমি বন্ধ করবে শুনি? “
সত্য সবসময় সুন্দর।
২৭ ই আশ্বিন , ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ অক্টোবর, ২০২৬

লুসিড ড্রিম’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন।

সেনাকর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষকে মিথ্যা মামলায় গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬