, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝেজাবিতরণর্সি

  • প্রকাশের সময় : ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২৪ পড়া হয়েছে
নন্দীগ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে কাউন্সিলর প্রার্থী আলতাব আলীর জার্সি বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৫নং ঢাকুইর ওয়ার্ডে ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছেন কাউন্সিলর পদপ্রার্থী ও সমাজসেবক আলতাফ আলী। নিজস্ব তহবিল থেকে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মাঝে জার্সি বিতরণ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকুইর ৫নং ওয়ার্ডের উদ্যোগে ঢাকুইর বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের মোট ৪৮ জন সমর্থকের হাতে জার্সি তুলে দেওয়া হয়। এ সময় ফুটবলপ্রেমী তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রিয় দলের জার্সি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনছুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল, শিক্ষক আব্দুল হাই ঠান্ডু, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাজাহান আলী, মৎস্যজীবী দল ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রায়হানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সমাজসেবক অহেদ আলী, পরাণ, ফারুক, মোঃ জালাল উদ্দিন, মোঃ মহব্বত আলী, গোলাম আজমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
 জার্সি বিতরণ কালে আলতাফ আলী বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্য থেকেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। স্থানীয়রা জানান, আলতাফ আলী দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক আয়োজন, শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সহযোগিতা করায় তিনি এলাকায় একজন মানবিক ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তারা আরও বলেন, নির্বাচনের সময় শুধু প্রতিশ্রুতি নয়, বরং সারা বছর মানুষের সুখ-দুঃখে পাশে থাকা নেতাকেই তারা মূল্যায়ন করতে চান। সেই বিবেচনায় আলতাফ আলীর বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড ইতোমধ্যেই সাধারণ মানুষের নজর কেড়েছে।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলতাফ আলীর নামও আলোচনায় রয়েছে। এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং তরুণদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণের কারণে তিনি সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন বলে স্থানীয়রা মনে করেন।
জার্সি বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে, কেবল রাজনৈতিক পরিচয় নয়, বরং সামাজিক সম্প্রীতি, ক্রীড়া চর্চা এবং মানবিক মূল্যবোধের বিকাশেও কাজ করে যাচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী আলতাফ আলী। তার এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হওয়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে আশা করছেন সচেতন মহল।
মোঃ  আব্দুর রউফ উজ্জ্বল
নন্দীগ্রাম বগুড়া
তারিখ:১১-০৬-২০২৬
জনপ্রিয়

নন্দীগ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝেজাবিতরণর্সি

প্রকাশের সময় : ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬