, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৯ পড়া হয়েছে

নিহত জামাল উদ্দিন গাজীপুর সদর থানার বুরুলিয়া ডুয়েট এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি শারমিন গ্রুপের ডিভিশন-৩-এর সিনিয়র মার্চেন্ডাইজার পদে কর্মরত ছিলেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে কারখানার বহুতল ভবনের ওপর থেকে পড়ে তার মৃত্যুর ঘটনা ঘটে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আটতলা ভবনের ছাদ থেকে পড়ে জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় নিহতের বড় ভাই ইস্কান্দার আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেছেন। মামলায় প্রতিষ্ঠানটির মালিক ও তার ছেলেসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহতের পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই অভিযোগ তোলা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের বড় ভাই ও মামলার বাদী ইস্কান্দার আলীর দাবি, তারা প্রথমে হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা ছাড়া অভিযোগ নিতে অনীহা প্রকাশ করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন থেকেই কারখানার অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে মানসিক উদ্বেগে ছিলেন জামাল উদ্দিন। নিহতের স্ত্রী সাবিকুন নাহার জানান, মঙ্গলবার রাতে ফোনে কথা বলার সময় জামাল তাকে জানিয়েছিলেন যে অফিসে ঝামেলা চলছে এবং তাকে কোনো বিষয়ে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। বুধবার সকালে অফিসে পৌঁছেও স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। এর মাত্র আধা ঘণ্টা পর থেকে একাধিকবার চেষ্টা করেও জামালের ফোনে আর সংযোগ পাওয়া যায়নি। প্রায় আড়াই ঘণ্টা পর কারখানার এক অজ্ঞাত ব্যক্তি ফোন ধরে জামাল অসুস্থ জানিয়ে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে যেতে বলেন। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা তার নিথর মরদেহ দেখতে পান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল আটটায় কর্মস্থলে প্রবেশ করার মাত্র দেড় ঘণ্টার মাথায় সাড়ে নয়টার দিকে পরিবারের কাছে তার ছাদ থেকে পড়ে মৃত্যুর খবর আসে। আসামিদের দুর্ব্যবহার, অবমাননা ও মানসিক নির্যাতনের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬