, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

  • প্রকাশের সময় : ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২৫ পড়া হয়েছে
 অনলাইন বুধবার, ২১ অক্টোবর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা—যিনি ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘ওয়ার’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন—সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন। পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেও শুটিং সেটে সহ-অভিনেতাদের কিছু আচরণে তিনি একাধিকবার অস্বস্তি ও অপমানের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

উত্তরে অনুপ্রিয়া জানান, একটি চুম্বন দৃশ্যের শুটিংয়ের সময় এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি বলেন, “একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল।”

আরেকটি ঘটনার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, সেবার তার পোশাক খুব একটা আরামদায়ক ছিল না। তিনি ভেবেছিলেন সহ-অভিনেতা তাকে সহায়তা করবেন, কিন্তু উল্টো তার আচরণ অত্যন্ত বিব্রতকর ও অস্বস্তিকর ছিল। তবে সেসময় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা কঠিন ছিল বলে জানান তিনি; কারণ অভিযুক্ত ব্যক্তি বিষয়টি ‘ভুলবশত হয়েছে’ বলে এড়িয়ে যেতে পারতেন। পরবর্তীতে সুযোগ বুঝে ব্যক্তিগতভাবে ওই অভিনেতাকে সংযত হওয়ার অনুরোধ জানালে তিনি তা শোনেন। তবে সাক্ষাৎকারে ওই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি অনুপ্রিয়া।

২০১৪ সালের ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অনুপ্রিয়া গোয়েঙ্কার। এরপর একে একে ‘ঢিশুম’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পদ্মাবত’ ও ‘ওয়ার’-এর মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান। সম্প্রতি অপরশক্তি খুরানা ও রাহুল বোসের সঙ্গে ‘বার্লিন’ সিনেমায় তার অভিনয় সমালোচকদের নজর কেড়েছে।

শুধু বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেও দারুণ সফল এই অভিনেত্রী। তাঁর উল্লেখযোগ্য ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে— ‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’, ‘সুলতান অব দিল্লি’

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

প্রকাশের সময় : ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬