, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

২০২৪ এর জুলাইতে কোটা আন্দোলন?

  • প্রকাশের সময় : ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২৩ পড়া হয়েছে

অনলাইনশনিবার,২৪অক্টোবর২০২৬
২০২৪ এর জুলাইতে কোটা আন্দোলন থেকে ছাত্রবিক্ষোভ হয়ে সরকার পতনের রক্তক্ষয়ী আন্দোলনে মূলত দুইটা পক্ষ ছিল।
একটা পক্ষ হলো:
আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্র হ/ত্যার বিচারের দাবীতে দেশজুড়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের গার্ডিয়ান, কিশোর গ্যাং, টোকাই, শ্রমিক, রিকশাওয়ালা, রেস্টুরেন্ট বয়। এছাড়া বিএনপি-ছাত্রদল-যুবদল, জামাত-শিবির, এবং আরো কিছু বাম ও ডান দলের নেতা-কর্মীরা গুপ্ত থেকে আন্দোলনে অংশ নিয়েছে।
অন্য পক্ষে ছিলো:
সরকার ও আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগ। সরকার মানে সরকারের নিরাপত্তা বাহিনী; যেমন- পুলিশ, শসস্ত্র বাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার-ভিডিপি।
আন্দোলন সফল হয়েছে। সরকারের পতন হয়েছে। জুলাইয়ের ১৬ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত প্রচুর মানুষ মারা গেছে। সরকারের বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তারা “নিরস্ত্র” জনতার উপর গুলি করেছে। আন্দোলনকারীদের ভিতর থেকে পিটিয়ে পুলিশ হ/ত্যা ও রাষ্ট্রের কেপিআই ধ্বংসের মতো ঘটনা ঘটেছে। ৫ তারিখের পর থেকে সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামীলীগ নেতা-কর্মী খুন, নির্যাতন, মব, সব করেছে এই দ্বিতীয় পক্ষ।
বলা হয় আন্দোলনকারীরা “নিরস্ত্র” ছিল। সেটা কী আদৌ সত্যি?
মনে করে দেখেন তো ইউনুখ সরকারের প্রথম নিয়োগ পাওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখওয়াত কি বলেছিলেন? মনে না পড়লে আমি মনে করিয়ে দেই।
শাখওয়াত হোসেন দায়িত্ব পাওয়ার প্রথম বা দ্বিতীয় দিনে আনসার ভিডিপি হাসপাতালে গিয়েছিলেন গুলিবিদ্ধ ও অন্যভাবে আহত আনসার সদস্যদের দেখতে। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের বলেছিলেন যে তিনি আনসার বাহিনীর সদস্যদের গায়ে লাগা গুলি দেখে আতঙ্কিত হয়েছিলেন। তখনই তিনি বলেছিলেন যে এগুলো স্নাইপারের গুলি, যা সিভিলিয়ান কেউ ব্যবহার করেছিল।
এরপরেই তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয় সরকার। আন্দোলনের নেতাদের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদ তখনই ভয় পেয়ে যায়। শাখওয়াত হোসেনকে না সরালে স্নাইপার রাইফেল ব্যবহার নিয়ে আসল গোমর ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন আশঙ্কায় তাকে সরিয়ে দেয় ইউনুখ সরকার।
২০২৬ এর ফেব্রুয়ারিতে আওয়ামীলীগ বিহীন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর এক সাক্ষাৎকারে শখাওয়াত হোসেন বলেন যে আগস্টের ২ বা ৩ তারিখে জাহাঙ্গির গেইটের সামনে দিয়ে আন্দোলনকারীদের সাথে হাঁটতে থাকার এক পর্যায়ে আর্মির কেউ তাকে জানায় যে তিনি স্নাইপার জোনে আছেন। তিনি পরোক্ষভাবে পাকিস্তান থেকে এসে স্নাইপার ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।
তার আগে আসিফ মাহমুদ এক সাক্ষাৎকারে বলেছিল যে তারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। তার মানে আন্দোলনের নেতারা অস্ত্র সংগ্রহ করেছিল। সেই অস্ত্র গেল কোথায়? ৫ আগস্টে হাজার হাজার অস্ত্র ও গুলি লুটপাট করেছিল আন্দোলনে জড়িতরা। সেগুলোর অনেক অস্ত্র ও গুলি উদ্ধার হয়নি।
কয়েকদিন আগে ঢাকা মেডিক্যালের সেইসময়ের ট্রিটিং ডাক্তার বলছিলেন যে নিহত যাদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের বিশাল একটা অংশের গুলি লেগেছিল কপাল বরাবর। মুগ্ধকে যেভাবে স্নাইপার দিয়ে মারা হয়েছিল, সেইরকম। ফল্কার টুর্কের ফ্যাক্ট ফাইন্ডিং বাহিনী সম্ভাব্য স্নাইপার শট নিয়ে কিন্তু ফরেনসিক এনালাইসিস তাদের রিপোর্টে করে নাই। আবু সাঈদের এনালাইসিস থাকলেও, মুগ্ধর ঘটনা তারা রিপোর্টে আনে নাই।
ইউক্রেইনের এক কালার রেভুলোশনে অনেক আন্দোলনকারী গুলিতে মারা যাওয়ার পর সেই দায় পুলিশের উপর বর্তায়। এরপর তাদের বিচার হয়। বাংলাদেশের মতোই জাতিসংঘের মানবাধিকার অফিস থেকে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও পুলিশকে দায়ী করা হয়। প্রায় ১২ বছর পর জানা যায় আন্দোলনকারীদের হ/ত্যাকারী শুধু পুলিশ ছিল না।
সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনের এক অংশের নেতা জর্জিয়া থেকে স্নাইপার শুটার ভাড়া করে এনে পাশের ভবন থেকে গুলি করে অনেককেই মারার পর বিক্ষোভকারীরা ভায়োলেন্ট হয়ে গেলে পুলিশ তা ঠেকাতে গুলি করে। এতেও অনেকে মারা যায়।
আমি আসলে এক লাইনে একটা কথাই বলার জন্য এতো কিছু লিখে ফেলেছি। আর সেটা হলো:
জুলাই আন্দোলনে বিক্ষুব্ধ জনতা যদি নিরস্ত্রই থাকে, তাহলে আনসারদের ৭.৬২ এমএম দিয়ে গুলি করলো কে? মুগ্ধসহ বিশাল সংখ্যক মানুষকে স্নাইপার দিয়ে কপাল বরাবর গুলি করলো কে?
এসব প্রশ্নের উত্তর জানার একমাত্র উপায় হলো প্রতিটা লাশের ডিটেইল ময়নাতদন্ত বা ফরেনসিক ইনভেস্টিগেশন করা। এতে বের হবে ডাক্তার ঠিক বলছে কিনা। শুধু পুলিশই তো গুলি করেনি, আর্মি করেছে, বিজিবি করেছে, র‍্যাব করেছে, আনসারও করেছে। শুধু পুলিশকে দোষ চাপানোও ঠিক না। লাশগুলোর ফরেনসিক ইনভেস্টিগেশন হলে, বের হবে গুলিগুলো কারা ব্যবহার করেছিল। এতে নিহতদের পরিবারের পাশাপাশি দেশবাসীও আশ্বস্ত হবে। ন্যায়বিচারও নিশ্চিত করা সম্ভব হবে।

Hasan Mahmud Tipu’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

২০২৪ এর জুলাইতে কোটা আন্দোলন?

প্রকাশের সময় : ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬