, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

বগুড়ায় আদালতের আদেশ নিয়ে তুলকালাম, পুলিশি নিরাপত্তায় তরুণী

  • প্রকাশের সময় : ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২৬ পড়া হয়েছে

অনলাইন সোমবার,২৬অক্টোবর ২০২৬
বগুড়ায় আদালতের কার্যক্রম শেষে প্রাপ্তবয়স্ক এক তরুণীকে জোর করে একটি কালো রঙের হাইস গাড়িতে তোলার চেষ্টার সময় হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে ওই তরুণীর পোশাক ছিঁড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তাসনিম রানা তামান্না (১৮) নামের ওই তরুণীর এদিন ১৮ বছর পূর্ণ হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় তাকে রাজশাহী সেফ হোম থেকে বগুড়ার আদালতে হাজির করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদমদীঘি থানা আমলি আদালতের বিচারক আবু হেনা সিদ্দিকী তামান্নাকে নিজের জিম্মায় দেওয়ার আদেশ দেন।

প্রত্যক্ষদর্শী আরিফ জানান, আদালতের ফটক পার হওয়ার পরই তার বাবা-মা ও সঙ্গে থাকা লোকজন তাকে একটি কালো রঙের হাইস গাড়িতে জোর করে তোলার চেষ্টা করেন। এ সময় তামান্না চিৎকার করে তাদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান এবং তাকে টানাহেঁচড়া করার একপর্যায়ে তার পরনের পোশাক ছিঁড়ে যায়।

সাময়িক বরখাস্ত পুলিশ কনস্টেবল ও তরুণীর বাবা মো. রানা মাসুদ বলেন, আদালতে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার বিষয়টি নিষ্পত্তির কথা থাকলেও আসামিপক্ষের লোকজন ও আইনজীবীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। আইন লঙ্ঘন করে তার মেয়েকে ব্ল্যাকমেইল করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে দাবি করে তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও ওয়ারেন্টভুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
​
তরুণীর সৎ মা মোছা. সুরাইয়া বলেন, আদালতের আদেশের পর বাইরে আসার সময় তারা শুধু মেয়ের হাত ধরতে চেয়েছিলেন। কিন্তু আসামিপক্ষের লোকজন ও এক আইনজীবী তাদের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। তার দাবি, মেয়েকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় পাচার বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার আশঙ্কা রয়েছে, তাই তারা নিরাপত্তার স্বার্থে সন্তানকে নিজেদের জিম্মায় চান।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, আদালতের আদেশ বাস্তবায়ন, প্রাপ্তবয়স্ক নারীর নিরাপত্তা এবং প্রাঙ্গণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই তরণীর যার সঙ্গে বিয়ের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে মাসুদ রানা দুইটি অপহরণ মামলা করেছেন। সে মামলার অভিযুক্ত কিশোর সাহেদ বর্তমানে পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদ আদমদীঘি থানায় মামলা করেছিলেন। এরপর তামান্না ও সাহেদ হোসেন (২০) নামের এক কিশোর ফেসবুক লাইভে এসে জানান তারা বিয়ে করেছে এবং তাদের যেন খোঁজাখুজি না করা হয়।

এরপর তামান্নার বাবা সাহেদের নামে দুই বার অপহরণ মামলা করেন। এরপর ডিবি পুলিশ তামান্নাকে উদ্ধার করে প্রথমে বাবার হেফাজতে দেয়। এরপর আবারো তামান্না পালিয়ে গেলে পরবর্তীতে তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে রাজশাহী সেফ হোমে রাখা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে ঘটনাটি নিয়ে আইনি লড়াই ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়। ২৬ অক্টোবর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর আদালতের আদেশে তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণের শুনানিকালে এই নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

বগুড়ায় আদালতের আদেশ নিয়ে তুলকালাম, পুলিশি নিরাপত্তায় তরুণী

প্রকাশের সময় : ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬