মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি
অনলাইন সোমবার,২৬অক্টোবর ২০২৬
শিবচরে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য শিবচর উপজেলা প্রতিনিধি মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তাইজুল ইসলামের একটি অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নিলখী পশ্চিম চরকামার কান্দি
শিবচরে ‘ডাক্তার হুজুর’ খ্যাত জামায়াত নেতার অনৈতিক ভিডিও ভাইরাল; এলাকায় তোলপাড়,ও স্থানীয়দের ক্ষোভ।
মাদারীপুরের শিবচরে ঝাড়ফুঁক ও কথিত চিকিৎসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিযুক্ত তাইজুল ইসলাম উপজেলার নিলখী ইউনিয়ন জামায়াতের আমীর। স্থানীয়দের দাবি, রবিবার দুপুরে নিজ বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে ‘পানি পড়া’ দেওয়ার নামে তিনি নারীদের সাথে এমন অপকর্ম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে, অভিযুক্ত নেতা ফেসবুকে ভিডিওর নারীটিকে নিজের স্ত্রী দাবি করলেও আত্মগোপনে থাকায় তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে শিবচর উপজেলা জামায়াতের আমীরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।





















