, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

দুঃসময়ে কর্মীদের পিঠে ছু/রি: ভারতে তহবিল গিলছেন নানক

  • প্রকাশের সময় : ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৩ পড়া হয়েছে
অনলাইনমঙ্গলবার২৭অক্টোবর২০২৬
দুঃসময়ে কর্মীদের পিঠে ছু/রি: ভারতে তহবিল গিলছেন নানক পরিবার, নানক পরিবারে জিম্মি আওয়ামী লীগ, মেয়ে জামাইয়ের যৌথ রমরমা বানিজ্যে পাইটু সাদ্দাম: ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা।
বেঙ্গল টাইমস এর বিশেষ অনুসন্ধানী সেল | ঢাকা ও কলকাতা:
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর পারিবারিক চক্রকে ঘিরে তৈরি হয়েছে এক অন্ধকার অধ্যায়। ভারতে অবস্থানরত এই প্রভাবশালী পরিবারকে নিয়ে সম্প্রতি দলটির তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে নজিরবিহীন ক্ষোভ ও অসন্তোষ।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কলকাতায় বসে নানকের মেয়ে সৈয়দা আমরীন রাখি, জামাতা ডা. নাজমুল ইসলাম গড়ে তুলেছেন বহুমুখী আর্থিক ও অপরাধমূলক এক সিন্ডিকেট। তাদের পাইটু হিসেবে কাজ করছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অসহায় নেতাকর্মীদের কাছ থেকে ২০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ, রোহিঙ্গা পাচার বাণিজ্য এবং সাইবার হামলা চালিয়ে দলের নিজস্ব প্রচারমাধ্যম কবজা করার মতো গুরুতর সব ঘটনা ঘটেছে এই চক্রের হাত ধরে।
সল্টলেক ও নিউটাউনে গোপন নিয়ন্ত্রণকক্ষ
কলকাতা ও শহরতলির একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতে আত্মগোপনে যাওয়ার পর নানক পরিবার প্রথমে পার্ক স্ট্রিটের একটি বিলাসবহুল হোটেলে ওঠে। পরবর্তীতে বিভিন্ন সংস্থার নজর এড়াতে এবং কার্যক্রম নির্বিঘ্ন করতে সল্টলেক সেক্টর ফাইভ ও নিউটাউন অ্যাকশন এরিয়া-২ এলাকায় তিনটি ব্যয়বহুল ফ্ল্যাট ভাড়া নেয় তারা।
অনুসন্ধানে দেখা গেছে, ভারতে কোনো ধরনের বৈধ ব্যবসায়িক অনুমোদন বা বিজনেস ভিসা না থাকা সত্ত্বেও ডা. নাজমুল ইসলাম ও সৈয়দা আমরীন রাখি সেখানে বড় অঙ্কের আর্থিক নেটওয়ার্ক পরিচালনা করছেন। বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ স্থানান্তর করে সেখানে আবাসন ও বেনামি ব্যবসায় বিনিয়োগ করা হচ্ছে।
২০০ কোটি টাকার তহবিল লোপাটের ছক
দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া বিভিন্ন পর্যায়ের সাবেক জনপ্রতিনিধি ও মাঝারি সারির অন্তত ২০ জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে প্রতারণার অভিনব রূপ।
ভারতে স্থায়ী বসবাসের ব্যবস্থা, আইনি সুরক্ষা এবং ভারতীয় নাগরিকত্ব বা আধার কার্ড তৈরি করে দেওয়ার নাম করে প্রতি নেতার কাছ থেকে নেওয়া হয়েছে ১৫ থেকে ৩০ লাখ টাকা। এ ছাড়া যৌথ ব্যবসার নামে কলকাতায় অর্থলগ্নির প্রলোভন দেখিয়ে ভারতে অবস্থানরত ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা হয় বিপুল পুঁজি। সব মিলিয়ে প্রায় ২০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হলেও পরবর্তীতে সেই অর্থ এই তিনজনের ব্যক্তিগত নিয়ন্ত্রণে চলে যায়। টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো স্থানীয় মাস্তানদের হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
সীমান্ত পারাপার ও রোহিঙ্গা পুশ-ইন বাণিজ্য
অনুসন্ধানে জানা গেছে, বেনাপোল, হিলি এবং ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের পুরো প্রক্রিয়াটি ভারতে বসে সমন্বয় করেন নানকের জামাতা। কক্সবাজার থাকাকালে জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের যে চোরাচালান নেটওয়ার্ক ছিল, সেই চক্রের মাধ্যমেই আশ্রয়প্রার্থীদের কাছ থেকে মাথাপিছু দুই থেকে আড়াই লাখ টাকা আদায় করে সীমান্ত পারাপার করানো হয়।
সবচেয়ে বিপজ্জনক তথ্য পাওয়া গেছে রোহিঙ্গা পুশ-ইন বাণিজ্যে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর দালাল চক্রের সঙ্গে যোগাযোগ রেখে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের অবৈধ সীমান্ত পারাপার ও পুশ-ইন করানোর নেটওয়ার্কে এই চক্রের স্পষ্ট সম্পৃক্ততা মিলেছে। কক্সবাজারের সাবেক প্রভাবশালী রাজনৈতিক বলয়ের যোগসাজশে এই বাণিজ্য এখনো সক্রিয় রয়েছে বলে স্থানীয় সীমান্ত সূত্রগুলো নিশ্চিত করেছে।
আদর্শ বিকিয়ে জামায়াত সংশ্লিষ্টদের সাথে অংশীদারি
বাংলাদেশে প্রকাশ্যে আদর্শিক বিরোধিতার কথা বলে রাজনীতি করলেও কলকাতায় ব্যবসায়িক সুরক্ষার জন্য সেই অবস্থান জলাঞ্জলি দিয়েছে নানক পরিবার। অনুসন্ধানে জানা গেছে, কলকাতার পার্ক সার্কাস ও খিদিরপুর অঞ্চলের কয়েকজন জামায়াত-ঘনিষ্ঠ প্রবাসী ব্যবসায়ীর যৌথ উদ্যোগে খাদ্যপণ্য ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করেছেন ডা. নাজমুল ইসলাম ও আমরীন রাখি। চরম রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও কেবল বিপুল আর্থিক নিরাপত্তার খাতিরে এমন আপস করায় ভারত ও দেশে অবস্থানরত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ঘৃণার জন্ম দিয়েছে।
সাইবার ডাকাতি: ‘আজকের কণ্ঠ’ দখলের ডিজিটাল প্রমাণ
দলের নিবেদিত সাইবার কর্মীরা যখন চরম ঝুঁকি নিয়ে তৃণমূলের মনোবল চাঙ্গা রাখতে ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের অনলাইন প্ল্যাটফর্মটি দাঁড় করান, তখন সেটির জনপ্রিয়তায় চোখ পড়ে সাদ্দাম ও নানক পরিবারের।
ডিজিটাল ফরেনসিক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুসন্ধানে দেখা গেছে, গত মাসের মাঝামাঝি সময়ে একটি সংঘবদ্ধ স্প্যামার গ্রুপকে অর্থ দিয়ে পেজটিতে হাজার হাজার ভুয়া আইডি থেকে ম্যাস রিপোর্টিং করানো হয়। এতে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি সাময়িকভাবে নিষ্ক্রিয় (ডিজেবল) করে দেয়। এই সুযোগে এস এম সাদ্দাম হোসাইন তাঁর নিজের পুরোনো ব্যক্তিগত আইডির নাম রাতারাতি বদলে ‘দৈনিক আজকের কণ্ঠ’ করে নেন।
আইডির পেছনের হিস্ট্রি ঘেঁটে দেখা যায়, সাদ্দামের নিজের ছবি সংবলিত পেজটিকেই চাতুর্যের সঙ্গে সংবাদমাধ্যমে রূপ দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে দলের সাধারণ নেতাকর্মীদের দুর্দশার কোনো খবর থাকে না; বরং নানকের পক্ষে গুণগান এবং ২০২২ সালের পুরোনো ভিডিও নতুন বলে চালিয়ে দিয়ে কর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে।
দুদকের ২৬০ কোটি টাকার মামলা ও ব্যাংক অবরুদ্ধ
নানক পরিবারের এই আর্থিক অনিয়মের ইতিহাস বহু পুরোনো। দুর্নীতি দমন কমিশনের নথিপত্র ঘেঁটে দেখা যায়, বিটিসিএলের লাইসেন্সপ্রাপ্ত পারিবারিক প্রতিষ্ঠান ‘রাতুল টেলিকম লিমিটেড’-এর মাধ্যমে ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬০ কোটি টাকা) অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে সৈয়দা আমরীন রাখির বিরুদ্ধে মামলা রয়েছে। সৈয়দা আরজুমান বানু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সৈয়দা আমরীন রাখি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নানকের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন এবং তাঁদের নামে থাকা ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেন, যার মধ্যে প্রায় ৩২ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন ধরা পড়ে।
বিদেশে বসে এমন অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ পাওয়ায় চরম বিপদে থাকা সাধারণ কর্মীদের ক্ষোভের কোনো সীমা নেই। তৃণমূলের কর্মীরা বলছেন, দেশে শত শত কোটি টাকা লোপাট করে এই পরিবারটি এখন বিদেশে পালিয়ে কর্মীদের কষ্টের টাকায় বিলাসী জীবন কাটাচ্ছে। দলের সাইবার মাধ্যম পর্যন্ত দখল করে এই চক্র প্রমাণ করেছে তারা চরম সুবিধাবাদী। অবিলম্বে এই পরিবারের অপতৎপরতা বন্ধে দলের শীর্ষ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে তৃণমূল থেকে।
এসব গুরুতর অভিযোগের বিষয়ে সত্যতা ও বক্তব্য জানতে ভারতে অবস্থানরত সৈয়দা আমরীন রাখি, ডা. নাজমুল ইসলাম ও এস এম সাদ্দাম হোসাইনের হোয়াটসঅ্যাপ নম্বর ও ইমেইলে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
মেঘলা আকাশ

এবার বুঝি একটা কিছু হতে যাচ্ছে নানককে নিয়ে! আশা করি, নানক ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্ত হবে এবং সত্য সবার সামনে প্রকাশ পাবে। কেউ যেন ক্ষমতা বা প্রভাব খাটিয়ে জবাবদিহি এড়িয়ে যেতে না পারে।
সত্য তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা ও দাবি—নানক ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে অনুসন্ধান করুন এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে জনগণের সামনে তুলে ধরুন।
আওয়ামী লীগের নাম ব্যবহার করে কেউ কোনো অনিয়ম বা অন্যায় করে থাকলে, তাঁর পরিচয় যা-ই হোক, তাঁকে জবাবদিহির আওতায় আনতে হবে। দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করা অসংখ্য নেতাকর্মী সত্য ও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
আমাদের দাবি একটাই—সত্য প্রকাশ করুন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করুন এবং অন্যায়ের বিচার নিশ্চিত করুন।
আবারও ধন্যবাদ আপনাদের, সত্য তুলে ধরার সাহসী ভূমিকার জন্য। আশা করি, আগামীতেও তথ্য-প্রমাণের ভিত্তিতে সব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জনগণের সামনে তুলে ধরবেন।
এস এম আলম খান

অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য তুলে ধরার জন্য
Ahmed Ali
এই সংবাদপত্রকে জানাই অসংখ্য ধন্যবাদ, সাহসিকতার সঙ্গে সত্য কথাগুলো তুলে ধরার জন্য। লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মীর মনের অব্যক্ত কথাগুলো আপনাদের লেখনীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। এটি শুধু একটি সংবাদ নয়, বরং অসংখ্য নেতাকর্মীর হৃদয়ের কথা।
সত্যকে তুলে ধরার এই সাহসী ভূমিকার জন্য আপনাদের প্রতি আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। সত্য প্রকাশিত হোক, নেতাকর্মীদের ন্যায্য দাবি ও মনের কথাগুলো যথাযথভাবে তুলে ধরা হোক।
সত্যের পক্ষে আপনাদের এই সাহসী ভূমিকা অব্যাহত থাকুক। ✊

The Bengal Times দ্য বেঙ্গল টাইমস’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

দুঃসময়ে কর্মীদের পিঠে ছু/রি: ভারতে তহবিল গিলছেন নানক

প্রকাশের সময় : ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬