, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা

  • প্রকাশের সময় : ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৭ পড়া হয়েছে
অনলাইন শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালে ক্লাসে উপস্থিত না থেকে বিভিন্ন পর্যটন স্পট ও পার্কে ঘোরাঘুরি করছিল শিক্ষার্থীরা। এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। অভিযান চলাকালে স্কুল, কলেজ ও মাদ্রাসার পোশাক পরা অবস্থায় বিভিন্ন পর্যটন স্পট ও পার্কে ঘোরাঘুরি করতে দেখা যায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। পরে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের খবর দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সতর্ক করার পাশাপাশি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া শিক্ষক ও অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান চলাকালে কিছু শিক্ষার্থী ক্লাসে উপস্থিত না থেকে বিভিন্ন পার্ক ও পর্যটন স্পটে সময় কাটাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরা শিক্ষার্থীদের বিভিন্ন স্পটে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। পরে সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে তাদের ভবিষ্যতে ক্লাস ফাঁকি দিয়ে এভাবে ঘোরাঘুরি না করার বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা ইউএনও মো. আবদুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাওয়া শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকদের ডেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং তাদের বিপথগামী হওয়া রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা

প্রকাশের সময় : ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬