, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উনিশ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া

  • প্রকাশের সময় : ০১:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৫২ পড়া হয়েছে
 ১৫ জুন ২০২৬, ১১:৪০
২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা আফ্রিকানদের বিপক্ষে ‘জে’ গ্রুপের ম্যাচ তারা খেলবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে।

স্বাভাবিকভাবে দুই দলের হেড টু হেড নিয়ে কৌতূহল রয়েছে।

এর আগে ২০০৭ সালে তারা মুখোমুখি হয়েছিল।

২০০৭ সালের ৫ জুন, আলফিও বাসিলের অধীনে আর্জেন্টিনা দল বার্সেলোনার ক্যাম্প ন্যুতে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল। সেটি ছিল এমন এক স্কোয়াডের চূড়ান্ত পরীক্ষামূলক ম্যাচ, যেখানে রবার্তো আয়ালা, সেবাস্টিয়ান ভেরন ও রোমান রিকুয়েলমের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি লিওনেল মেসি ও ফার্নান্দো গ্যাগোর মতো প্রতিভাবান তারকারা ছিলেন।

সেদিন বিকেলে আলবিসেলেস্তেরা মাঠে নেমেছিল গোলপোস্টে রবার্তো আবোনদানজিয়েরি, রক্ষণভাগে গ্যাব্রিয়েল মিলিতো, রবার্তো আয়ালা, নিকোলাস বুরদিসো এবং হাভিয়ের পিনোলাকে নিয়ে। মাঝমাঠে ছিলেন হাভিয়ের জানেত্তি, ফার্নান্দো গ্যাগো ও এস্তেবান ক্যাম্বিয়াসো। আর আক্রমণভাগে ছিলেন লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও ডিয়েগো মিলিতো

ম্যাচের মাত্র দেড় মিনিটের মাথায় তেভেজ পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার খাতা খোলেন।

তবে আলজেরিয়াও দ্রুত জবাব দেয়। নয় মিনিট পর সমতা ফেরান আনথার ইয়াহিয়াহ। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাজিদ বুঘেরা আফ্রিকান দলটিকে এগিয়ে নেন।

তিন মিনিটের ব্যবধানে দুটি গোল—প্রথমটি মেসির এবং দ্বিতীয়টি ক্যাম্বিয়াসোর।

তাতে কোকোর (কোচ বাসিল) দল আবারও লিড পায়। এরপর ৭৩ মিনিটে মেসির আরেকটি গোলে দলের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষ হওয়ার পনেরো মিনিট বাকি থাকতে বেলহাদজ একটি গোল শোধ করে আলজেরিয়ার হারের ব্যবধান কিছুটা কমান।

উনিশ বছর পর, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ ‘জে’এর উদ্বোধনী ম্যাচে ইতিহাসে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল।

লিওনেল স্কালোনির দল শিরোপা ধরে রাখার মিশনটি দারুণভাবে শুরু করতে চাইবে, অন্যদিকে ‘ডেজার্ট ফক্সেস’ তাদের গতিময় আক্রমণ ও ফরোয়ার্ডদের দুর্দান্ত টেকনিক্যাল দক্ষতা দিয়ে চমক দেখানোর চেষ্টা করবে।

আর ১৯ বছর আগের সেই ৪-৩ ব্যবধানে লড়াকু হার নিশ্চয় অনুপ্রেরণা দেবে আলজেরিয়াকে।

জনপ্রিয়

উনিশ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া

প্রকাশের সময় : ০১:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬