, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

প্রেমিকের দায়িত্ব আগে, না দেশের ম্যাচ? ট্রুডোর সিদ্ধান্তে ক্ষুব্ধ কানাডিয়ানরা

  • প্রকাশের সময় : ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১০৫ পড়া হয়েছে

অনলাইন  ১৫ জুন ২০২৬,

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ দেশের প্রথম বিশ্বকাপ ম্যাচে না গিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তিনি সেখানে উপস্থিত ছিলেন প্রেমিকা কেটি পেরির পারফরম্যান্স দেখতে।

রোববার (১৪ জুন) ট্রুডো নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, কখনো কখনো সাপোর্টিভ বয়ফ্রেন্ডের দায়িত্বও তো পালন করতে হয়। তবে আপনারা জানেনই, কাপ জয়ের জন্য আমি কাকে সমর্থন করছি। পোস্টে তিনি কানাডার পতাকার ইমোজিও যোগ করেন।

গ্যালারিতে বসে দুজনকে বিয়ার খেতে, আলিঙ্গন করতে এবং প্রেমে মগ্ন অবস্থায় দেখা যায়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কানাডিয়ানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে এটাকে দেশের মুখে চড় মারার সমান বলে অভিহিত করেন। কেউ কেউ ট্রুডোকে ‘দেশদ্রোহী’ ও ‘প্রতারক’ বলেও আখ্যা দিয়েছেন।

কেটি পেরি উদ্বোধনী অনুষ্ঠানে তার ২০২৪ সালের অ্যালবাম ১৪৩ থেকে তুলনামূলকভাবে কম পরিচিত গান ওয়ান্ডার পরিবেশন করেন। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে তার জনপ্রিয় হিট গানগুলো তিনি এবার গাইবেন না।

ট্রুডো ও কেটি পেরির সম্পর্ক গত বছর জুলাই থেকে আলোচনায় আসে। ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক নিশ্চিত করেন। ট্রুডোর আগের স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছে ২০২৩ সালে। তাদের তিন সন্তান রয়েছে। অন্যদিকে কেটি পেরি আগে রাসেল ব্র্যান্ডের সঙ্গে বিবাহিত ছিলেন।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

প্রেমিকের দায়িত্ব আগে, না দেশের ম্যাচ? ট্রুডোর সিদ্ধান্তে ক্ষুব্ধ কানাডিয়ানরা

প্রকাশের সময় : ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬