
রাব্বি সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় কামারখাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি কামারখাড়া বাজার থেকে শুরু হয়ে বেশনাল চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোর নেতৃত্বে এবং মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি আব্দুল হাকিম দেওয়ানের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন হালদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম হালদার, ইউনিয়ন বিএনপি নেতা মামুন মোল্লা, আবেদুল বেপারী, জাহাঙ্গীর ঢালী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।





















