, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ০ পড়া হয়েছে
তৃতীয় সংসারেও বিচ্ছেদের পথে হাঁটছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন এই গায়িকা।

পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরের পর বছর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিচ্ছেদের খবর জানিয়ে ন্যান্সি আরও লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি—আমাদের সিদ্ধান্তকে বুঝবেন, সম্মান করবেন এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখবেন।’

জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদী ন্যান্সি। তিনি লেখেন, ‘জীবন নিজের মতো করে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারব। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোদেলা।

এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ২০২১ সালে তাদের দ্বিতীয় সংসারেরও বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম নায়লা।

দ্বিতীয় বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে